Monday, June 22বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

শিল্পা শেঠী একটি আয়ুর্বেদ কোম্পানির ১০ কোটি টাকার বিজ্ঞাপনের কাজ ফিরিয়ে দিয়েছেন

শিল্পা শেঠী একটি আয়ুর্বেদ কোম্পানির ১০ কোটি টাকার বিজ্ঞাপনের কাজ ফিরিয়ে দিয়েছেন

আজকের শিরোনাম, বিনোদন
বার্তা প্রতিনিধি: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী বরাবরই স্বাস্থ্য নিয়ে সচেতন । ফিটনেস ফ্রিক হিসেবে তার বেশ সুনাম্ও রয়েছে। নিজের ফিটনেস মন্ত্র নিয়ে প্রায়ই তিনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে পোস্ট দেন। কিছুদিন আগেই সুস্বাস্থ্য বজায় রাখতে ‘ওয়ার্ক আউট’ অ্যাপও চালু করেন শিল্পা। সম্প্রতি এই অভিনেত্রী একটি আয়ুর্বেদ কোম্পানির ‘স্লিমিং পিল’-এর ১০ কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন । তবে এ ব্যাপারে এই অভিনেত্রী যুক্তিও দেখিয়েছেন। তিনি বলেন, ‘যে জিনিসে আমার বিশ্বাস নেই, সেটার বিজ্ঞাপন করতে পারবো না’। তার মতে, কম সময়ে রোগা হওয়ার জন্য স্লিমিং পিল আকর্ষণীয় হতে পারে অনেকের কাছে। তার ভাষায়, শরীর সুস্থ রাখতে সুষম খাদ্যাভাস এবং সঠিন জীবনযাপন পদ্ধতি মেনে চলাই আসল মন্ত্র। এদিকে জানা গেছে খুব শিগগিরই সাব্বির খান পরিচালিত ‘নিকম্মা’ ছবি দিয়ে আবারও বলিউডে ফিরছেন শিল্পা শেঠী। অভিমন্যু দেশাই এবং শিরলে সেতিয়া...
যে ঘুষ নিবে আর যে দিবে উভই সমান দোষী-প্রধানমন্ত্রী

যে ঘুষ নিবে আর যে দিবে উভই সমান দোষী-প্রধানমন্ত্রী

আজকের শিরোনাম, জাতীয়, সব ধরনের খবর সবার আগে
বার্তা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ঘুষ নিবে ও ঘুষ যে দেবে উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে । মাননীয় প্রধানমন্ত্রী আজ রবিবার সকালে তার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলনকক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিতে যে ঘুষ নেবে শুধু সে অপরাধী নয়, যে দেবে সেও অপরাধী। এই জিনিসটা মাথায় রাখা এবং সেভাবে ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে আমাদের ঐ সকল অপরাধীকে চিহিৃত করতে সহজ হবে। টাকা বা সম্পদের প্রতি মানুষের লোভের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সম্পদের বা টাকার তো সীমা আছে। মানুষ আসলে অন্ধ হয়ে যায় অর্থের জন্য। কিন্তু এটা ভুলে যায় যে মরে গেলে কিছু সাথে নেওয়া যাবে না, কবরে একাই যেতে হবে। যা রেখে যাবে সেটা আর কোনোদিন কাজে লাগবে না। আর যদি বেশি রেখে যায় তবে ছেলে-মে...
চলন্তিকা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থদের মৌলিক সেবা দিবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

চলন্তিকা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থদের মৌলিক সেবা দিবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

Entertainment, আজকের শিরোনাম, জাতীয়
তানহা আহমেদ- বার্তা প্রতিনিধি: ঈদের আনন্দ না কাটতেই রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১ জন প্রান হারায় আর পুড়ে যায় প্রায় ৫০০টি কাঁচা ঘর। ভাসমান গ্যাস লাইন থেকে লাগা এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মৌলিক সেবা প্রদানের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরশনের মেয়র আতিকুল ইসলাম আগুনে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য বাউনিয়া বাঁধসহ বিভিন্ন জায়গায় স্থায়ী আবাসন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। পর্যায়ক্রমে সেখানে সবাই ফ্ল্যাট পাবে। মেয়র আতিকুল ইসলাম এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ডিএনসিসি কর্তৃক থাকা, খাওয়া ও ভ্রাম্যমাণ টয়লেট ইত্যাদি সেবা নিশ্চিত হয়েছে কিনা তা পরিদর্শন করেন। তিনি অগ্নিকা-ে গৃহহারা মানুষের জন্য অস্থায়ী বাসস্থান...
আফগানিস্তানের কাবুলে বিয়ের অনুষ্ঠানে সিরিজ বোমা নিহত ২১

আফগানিস্তানের কাবুলে বিয়ের অনুষ্ঠানে সিরিজ বোমা নিহত ২১

Entertainment, আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ
শাকিল, বার্তা প্রতিনিধি: আবারো শান্তিপূর্ণ বোমা হামলার ঘটনা ঘটেছে কাবুলে। জানা যায় আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। সূত্রে জানা যায় রোববার বিবিসি, ইন্ডিয়া টুডে, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত দুবাই হোটেলে এ হামলা চালানো হয়। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, এক আত্মঘাতী হামলাকারী বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালানোর পর তারা অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন। এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বোমা হামলায় বহু হতাহতের খবর নিশ্চিত করলেও তিনি সঠিক সংখ্যা জানাতে পারেননি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে নারী ও পুরুষদের জন্য আলাদা হল বরাদ্দ ছিল। তবে পুরুষদের হলে ব...