Monday, June 22বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

যে ঘুষ নিবে আর যে দিবে উভই সমান দোষী-প্রধানমন্ত্রী

বার্তা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ঘুষ নিবে ও ঘুষ যে দেবে উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে ।

Thank you for reading this post, don't forget to subscribe!

মাননীয় প্রধানমন্ত্রী আজ রবিবার সকালে তার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলনকক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিতে যে ঘুষ নেবে শুধু সে অপরাধী নয়, যে দেবে সেও অপরাধী। এই জিনিসটা মাথায় রাখা এবং সেভাবে ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে আমাদের ঐ সকল অপরাধীকে চিহিৃত করতে সহজ হবে।

টাকা বা সম্পদের প্রতি মানুষের লোভের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সম্পদের বা টাকার তো সীমা আছে। মানুষ আসলে অন্ধ হয়ে যায় অর্থের জন্য। কিন্তু এটা ভুলে যায় যে মরে গেলে কিছু সাথে নেওয়া যাবে না, কবরে একাই যেতে হবে। যা রেখে যাবে সেটা আর কোনোদিন কাজে লাগবে না। আর যদি বেশি রেখে যায় তবে ছেলে-মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। ওই নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। গোটা দেশে এখন যেটা যথেষ্ট দেখা যায়।

প্রধানমন্ত্রী আরো বলেন, এই অন্ধের মত ছুটে বেড়ানো আর নিজের সবকিছু নষ্ট করার কী অর্থ থাকে। কার কত আয়, আয় বুঝে ব্যয় জীবনটা সবার ভালোভাবে চলুক সেটা আমরা চাই। কিন্তু সঙ্গে সঙ্গে এই বিষয়টা সামনে নিয়ে আসা- যে ঘুষ দেবে সেও যেমন দোষী, যে নেবে সে দোষী। তাহলে এভাবে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, এটা নিয়ন্ত্রণ, করলে আমাদের অনেক কাজ আমরা দ্রুত করতে পারবো।

অন্য প্রসঙ্গে তিনি আরো বলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) যথেষ্ট সক্রিয় আছে বলেও জানান প্রধানমন্ত্রী। কে কত খরচ করলো তারও একটা হিসাব নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন সরকারপ্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পবিত্র ঈদুল আজহার পরবর্তী সুভেচ্ছা অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সচিব মন্ত্রী পরিষদ সচিব, উপ-সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী দুর্ণিতি নিয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *