Monday, June 22বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

চলন্তিকা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থদের মৌলিক সেবা দিবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

তানহা আহমেদ- বার্তা প্রতিনিধি: ঈদের আনন্দ না কাটতেই রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১ জন প্রান হারায় আর পুড়ে যায় প্রায় ৫০০টি কাঁচা ঘর। ভাসমান গ্যাস লাইন থেকে লাগা এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মৌলিক সেবা প্রদানের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঢাকা উত্তর সিটি কর্পোরশনের মেয়র আতিকুল ইসলাম আগুনে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য বাউনিয়া বাঁধসহ বিভিন্ন জায়গায় স্থায়ী আবাসন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। পর্যায়ক্রমে সেখানে সবাই ফ্ল্যাট পাবে। মেয়র আতিকুল ইসলাম এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ডিএনসিসি কর্তৃক থাকা, খাওয়া ও ভ্রাম্যমাণ টয়লেট ইত্যাদি সেবা নিশ্চিত হয়েছে কিনা তা পরিদর্শন করেন। তিনি অগ্নিকা-ে গৃহহারা মানুষের জন্য অস্থায়ী বাসস্থান হিসেবে ব্যবহৃত বঙ্গবন্ধু বিদ্যানিকেতনও ঘুরে দেখেন।

এদিকে ডিএনসিসির পক্ষ থেকে বলা হয়, আগুন লাগার পর পরই ডিএনসিসি ১০টি পানির ট্যাংকারে এক লাখ লিটার পানি সরবরাহ করে। সেই সঙ্গে ঘটনাস্থলে মেডিক্যাল টিমও নিয়োজিত করা হয়। গতকাল সকাল থেকে সেখানে অস্থায়ী বাসস্থান, খাবার ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়। যেন কোন ভুক্তভোগীর কষ্ট না হয় সেজন্য একটি ভ্রাম্যমান টিমও গঠন করা হয় বলে জানান মেয়র।

এদিকে এই অগ্নিকান্ডে কিভাবে ঘটেছে তা জানার জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। মেয়র বলেন যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সূত্র: আমাদের সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *