Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

রাখাইনে সরকারী স্থাপনা গড়ছে মিয়ানমার সরকার

রাখাইনে সরকারী স্থাপনা গড়ছে মিয়ানমার সরকার

Uncategorized, আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ
বার্তা প্রতিনিধি: অনেক হত্যাযজ্ঞের পর রাখাইন অধিবাসি যখন বাংলাদেশে পাড়ি জমান ঠিক তখন রাখাইনে রোহিঙ্গা গ্রামগুলো গুঁড়িয়ে দিয়ে সেখানে সরকারি স্থাপনা গড়ে তুলেছে মিয়ানমার সরকার। পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি স্থাপনার মাধ্যমে এসব এলাকাকে পুরোপুরি সরকারি অবকাঠামোতে রূপান্তর করা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত কয়েক দিন আগে বিদেশি সাংবাদিকদের একটি দলকে মিয়ানমার সরকারের ব্যবস্থাপনায় উত্তর রাখাইনের কয়েকটি এলাকা ঘুরে দেখানো হয়। তাদের মধ্যে বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেদক জোনাথন হেডও ছিলেন। স্যাটেলাইট চিত্র থেকে পাওয়া ছবিতে তিনি জানান, রোহিঙ্গাদের অন্তত চারটি গ্রামে নতুন নিরাপত্তা স্থাপনা গড়ে তোলা হয়েছে, যেসব জায়গায় এক সময় রোহিঙ্গাদের গ্রাম থাকার প্রমাণ পাওয়া যায়। এদিকে রাখাইনে বহিরাগত কাউকে ঢুকার অনুমতি দেয়া হয় না। সাংবাদিকদের ওই দলটিকে ব্যাপক সামরিক প্রহরার মধ্যে নিয়ে যাওয়...
রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা ও জিএম কাদেরকে উপনেতা করে স্পিকারের প্রজ্ঞাপন জারি

রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা ও জিএম কাদেরকে উপনেতা করে স্পিকারের প্রজ্ঞাপন জারি

আজকের শিরোনাম, জাতীয়, সব ধরনের খবর সবার আগে
বার্তা প্রতিনিধি: সাবেক সফল রাষ্টনায়ক ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান জাতীয় সংসদের সাবেক বিরোধীদলিয় নেতা আলহাজ্ব হোসা্ইন মো: এরশাদ মারা যাওয়ার পর জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও উপনেতা হিসেবে দলের চেয়ারম্যান জিএম কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত সোমবার এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সংসদীয় দলের নেতা রওশন এরশাদকে (ময়মনসিংহ-৪) জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিরোধীদলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ মোতাবেক (লালমনিরহাট-৩) গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন। আইন অনুযায়ী বিরোধীদলীয় নেতা মন্ত্রী ও উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। তবে এর আগে রোববার বিকালে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে দেখা ক...
রাজশাহীতে সাংবাদিক হত্যা চেষ্টার অভিযোগ স্থানীয় এমপিকে দোষারোপ থানায় মামলা

রাজশাহীতে সাংবাদিক হত্যা চেষ্টার অভিযোগ স্থানীয় এমপিকে দোষারোপ থানায় মামলা

What's Hot, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: গতকাল সোমবার রাজশাহীতে আওয়ামী লীগের স্থানীয় এমপির বিরুদ্ধে রিপোর্ট প্রকাশের পর এক সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ ওঠেছে। সোমবার সকাল সোয়া ১০টায় রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকায় ‘থিম ওমর প্লাজা’ নামের একটি বহুতল বাণিজ্যিক ভবনের সামনে এই ঘটনা ঘটে। এদিকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের আলোচিত ও সমালোচিত এমপি ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন একটি মার্কেটের কর্মচারীরা হত্যার উদ্দেশ্যে দৈনিক কালের কণ্ঠের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলামের ওপর এ হামলা চালিয়েছে। রিপোট প্রকাশের আগে ওই সাংবাদিককে এমপি হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। গত সোমবার কালের কণ্ঠে ‘এমপি ফারুক চৌধুরীর বাবা রাজাকার ছিলেন, রাজশাহীর অর্ধশত মুক্তিযোদ্ধার বিবৃতি’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ হয়। আর এ দিনই তার ওপর হামলার ঘটনা ঘটলো। তবে এর আগে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ (গ...
শিল্পি বান্দব প্রধানমন্ত্রী অসুস্থ কন্ঠশিল্পি এন্ডুকিশোরকে ১০ লক্ষ টাকা অনুদান দিলেন

শিল্পি বান্দব প্রধানমন্ত্রী অসুস্থ কন্ঠশিল্পি এন্ডুকিশোরকে ১০ লক্ষ টাকা অনুদান দিলেন

Uncategorized, আজকের শিরোনাম, বিনোদন
বার্তা প্রতিনিধি: শিল্পি বান্দব প্রধানমন্ত্রী আবারও অসুস্থ শিল্পিদেরকে অনুদান দিলেন। গতকাল বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন মমতাময়ী ও শিল্পি বান্দব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এন্ডুকিশোরের অসুস্থতার কথা জানতে পেরে তাকে গণভবনে এনে সর্ব গুনে গুনান্বিত এ শিল্পীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। অনুদান পাওয়ার পর এ ব্যাপারে সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর বলেন, 'দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছি। বিদেশ গিয়ে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন দেশের চিকিৎসকরা। মমতাময়ী প্রধান মন্ত্রী আজ আমার পাশে আছেন তিনি আমাকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করার কারনে আগামী সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি। এই গুনি শিল্পি আরও বলেন, 'আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমি অসুস্থ এটা জেনে তিনি আমার ...