Friday, August 7বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Uncategorized

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জনিয়েছেন ২৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জনিয়েছেন ২৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হবে

Uncategorized
বার্তা প্রতিনিধি: গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশের ২৮ হাজার ১৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে বলে জাতীয় সংসদকে জনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার সংসদের বৈঠকের প্রশ্নোত্তরে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২০১৮ সালে ৬ কোটি ৯১ লাখ ২৯ হাজার ৩২৮টি ইয়াবা, ৪৫০ কেজি হিরোইন, ৬০ হাজার ৩৪৩ কেজি গাঁজা, ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ১ লাখ ৬১ হাজার ৩২৩ জনকে আসামি করে ১ লাখ ১৯ হাজার ৮৭৮টি মামলা করা হয়েছে। কুমিল্লা-৮ আসনের নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, নিউ সাইকোট্রাফিক সাবসটেনসেস (এনপিএস) মাদক পৃথিবীর অনেক দেশে ব্যাপক বিস্তার লাভ করলেও বাংল...
গণফোরাম থেকে সুলতান মনসুরকে বহিষ্কার করল

গণফোরাম থেকে সুলতান মনসুরকে বহিষ্কার করল

Uncategorized
গণফোরাম থেকে সুলতান মনসুরকে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জনগণের সঙ্গে প্রতারণা করার অভিযোগে । একই সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় তাঁকে। আজ বৃহস্পতিবার বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বহিষ্কারাদেশ কথা জানান দলটির সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু। মোস্তাফা মোহসীন মন্টু বলেন, ‘সুলতান মনসুর গণফোরামের সদস্য হওয়ার আবেদন পত্রে দলের গঠনতন্ত্র, কর্মসূচি, নিয়মকানুন, আদেশ-নির্দেশ মেনে চলার অঙ্গীকার করেছিলেন। তিনি আজ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রহসনের নির্বাচনের জাতীয় সংসদে সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি গণফোরামের গণমুখী আদর্শের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি শপথ নেওয়ায় দল, জনগণ এবং ঐক্যফ্রন্ট মর্মাহত এবং ক্ষুব্ধ। আমরা তাঁকে দল থেকে বহিষ্কার করছি। একই সঙ্গে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য পদ হতে অব্যাহতি ...
জনভীষণ চাপাবাজ অভিনেত্রী প্রভা কি কারনে

জনভীষণ চাপাবাজ অভিনেত্রী প্রভা কি কারনে

Uncategorized
প্রিয় মডেল-অভিনেত্রী প্রভা ভীষণ চাপাবাজ । সব কিছুতে একটু বেশি বেশি। না, ব্যক্তি প্রভার কথা বলা হচ্ছে না। আজ থেকে চ্যানেল আইয়ে প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘গোল্ডেন ভাই’। এই নাটকে চাপাবাজ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। প্রভা ছাড়াও নাটক আরো অভিনয় করেছেন তারিক আনাম খান ও আফরান নিশো। ধারাবাহিকটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। এদিকে এই সময়ে একক নাটক ও টেলিছবিতেই এই অভিনেত্রীর ব্যস্ততা। নির্মাতা ও দর্শকদের কাছে ছোট পর্দায় দারুণ গ্রহণযোগ্যতা রয়েছে তার। ছোট পর্দার কাজ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, কাজের ক্ষেত্রে বরাবরই নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে থাকি। গল্প ও চরিত্র পছন্দ না হলে সেই কাজ করি না। গল্পে চরিত্রের ছন্দপতনের কারণে চুক্তিবদ্ধ হওয়া কাজ ছেড়ে দিয়েছেন বলেও জানান তিনি। প্রভার ভাষ্য, কোয়ান্টিটি না, আমি কোয়ালিটিতে বিশ্বাসী। আর ভালো কাজের মধ্য দিয়েই দর্শকের মনে সবসময় থাকতে চাই সুত্র: ভো...
সংসদে এক কোটি কর্মসংস্থানের কথা জানালেন পরিকল্পনা মন্ত্রী

সংসদে এক কোটি কর্মসংস্থানের কথা জানালেন পরিকল্পনা মন্ত্রী

Uncategorized
বার্তা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিকল্পনা মন্ত্রনালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, সামষ্টিক অর্থনৈতিক অভিক্ষেপ অনুযায়ী আগামী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদে (২০১৬-২০) কর্মসংস্থানের প্রাক্কলিত গড় প্রবৃদ্ধি হবে ৩.৭ শতাংশ। অর্থাৎ ৫ বছরে নতুন করে ১ কোটি ২৯ লাখ বেকারের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এছাড়া ২০২০ সাল নাগাদ প্রক্ষেপিত দারিদ্র্য হার হবে ১৮.৬ শতাংশ যা দেশে বিদ্যমান বেকারত্বের হার কমিয়ে কর্মসংস্থানের মাধ্যমে আয় বৈষম্য দূর করা সম্ভব হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে টেবিলে প্রশ্নোত্তর পর্বে এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী আরো জানান, এই পরিকল্পনার মেয়াদে বাংলাদেশে জনমিতি লভ্যাংশ অধিকহারে গ্রহণের সুযোগ থাকবে যা ভারতে বর্তমানে হ্রাসমান এবং চীনে ঋণাত্মক রয়েছে। এসময় তিনি এ ব...