Friday, August 7বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Uncategorized

অবৈধ দখল মুক্ত হলেও কোন মামলা হয়নি দখলদারদের বিরুদ্ধে

অবৈধ দখল মুক্ত হলেও কোন মামলা হয়নি দখলদারদের বিরুদ্ধে

Uncategorized
বার্তা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নদিকে বাাঁচতে উচ্চেদ অভিযান শুরু হয়। এই অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগ পাড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলতি বছরের ২৯ জানুয়ারি থেকে বিআইডব্লিউটিএর জোরালো উচ্ছেদ অভিযান শুরু হয়। চলমান এ অভিযানে এখন পর্যন্ত ২ হাজারেরও বেশি অবৈধ স্থাপনা ও ৫টি হাউজিং প্রকল্প উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। দীর্ঘ প্রায় দেড়মাস ধরে এ অভিযান চললেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ পর্যন্ত একটি মামলাও করেনি বিআইডব্লিউটিএ। জরিমানার পরিমাণও খুবই নগণ্য। সংস্থাটির ঢাকা বন্দর প্রধান বলছেন, উচ্ছেদের পাশাপাশি দখলদাররা জরিমানা ও শাস্তির আওতায় না এলে অভিযান টেকসই হবে না। ঐতিহাসিকভাবে বয়ে যাওয়া রাজধানীর চারপাশ দিয়ে নদীগুলোই যেন ঢাকার লাইফ লাইন। তাছাড়া ঢাকার জনপদকে সুরক্ষিত নাগরিক সভ্যতা গড়ে ওঠার মূলেও এসব নদীর প্রবাহই প্রধান ভূমিকা রেখেছে। অথচ মাত্র কয়েক দশকের ব্যবধানে ঢাকার চারপাশের নদীগুলো সব উপ...
গাজার ইউনিস শহরে ইসরাইলের আবারও বিমান হামলা

গাজার ইউনিস শহরে ইসরাইলের আবারও বিমান হামলা

Uncategorized
বার্তা প্রতিনিধি: ফিলিস্তিনির গাজার খান ইউনিস শহরে অবস্থিত হামাসের স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার চালানো হামলার বিষয়ে ইসরায়েল দাবি করছে তেল আবিবে হামলা রকেট হামলা চালানোর প্রতিশোধ নিতেই তারা এ বিমান হামলা চলিয়েছে। তবে এ হামলায় কোন হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। খবর আল জাজিরার । তবে সংবাদ সংস্থা এএফপি জানায়, হামাসের সেনা ঘাটি লক্ষ্য করে কমপক্ষে ৩০টি হামলা চালানো হয়েছে। আর এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অন্যদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবের হামলার কথা স্বীকার করেছে প্রত্যক্ষদর্শীরা। ইয়োনাহ জেফ নামের তাল আবিবের এক বাসিন্দা বলেন, আমি রকেটের শব্দ শুনেছি এবং সেই সাথে সাইরেনের আওয়াজ শুনেছি। এটা একটু বিস্ময়কর ছিল। বিগত ২০১৪ সালের পর এই প্রথম তেল আবিবে রকেট হামলার দাবি করল ইসরায়েল। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের প্রতিশোধ নেয়ার এমন ইচ্ছা গাজা সংকটকে আরো বাড়িয়ে তুল...
চট্টগ্রাম মিরশরাইয়ে দূর্ঘটনায় তিন মটর সাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম মিরশরাইয়ে দূর্ঘটনায় তিন মটর সাইকেল আরোহী নিহত

Uncategorized
বার্তা প্রতিনিধি: শুক্রবার চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গাছের সঙ্গে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনায় আরোহী তিন যুবক মারা গেছেন। চালক নিয়ন্ত্রণ হারালে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ওছমানপুর ইউনিয়নের লোহারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের কারো মাথায় হেলমেট ছিলনা বলে জানান স্থানীয়রা। নিহতরা হলেন— উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার আরিফ হোসেন (২০), ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামের ইসমাইল হোসেন (২২) ও ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের মেহেদী হাসান (২৮)। চট্টগ্রাম মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রঞ্জন কুমার সিংহ জানান, জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কের ওছমানপুর ইউনিয়নের লোহারপুল এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের...
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে

Uncategorized
বার্তা প্রতিনিধি: আজ শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে ৪৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান মাইক বুশ। নিহতদের মধ্যে অন্তত দুজন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। প্রথমে মৃতের সংখ্যা ৪০ জন বলা হলেও আরো কয়েকজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন পুলিশ প্রধান। তার আগে দেশটির প্রধানমন্ত্রীর বরাত দিয়ে নিউ জিল্যান্ড হেরাল্ড জানায়, ডিন্স এভিনিউর আল নূর মসজিদে ৩০ এবং লিনউড এলাকার অন্য মসজিদে হামলায় ১০ জন নিহত হয়েছেন। হামলায় আরও ৪৮ জন আহত হয়েছেন। একে ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী আরডের্ন। হামলার ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তারা ঐ মুসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিলেন। আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের ...