Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

চট্টগ্রাম মিরশরাইয়ে দূর্ঘটনায় তিন মটর সাইকেল আরোহী নিহত

বার্তা প্রতিনিধি: শুক্রবার চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গাছের সঙ্গে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনায় আরোহী তিন যুবক মারা গেছেন। চালক নিয়ন্ত্রণ হারালে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ওছমানপুর ইউনিয়নের লোহারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের কারো মাথায় হেলমেট ছিলনা বলে জানান স্থানীয়রা।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিহতরা হলেন— উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার আরিফ হোসেন (২০), ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামের ইসমাইল হোসেন (২২) ও ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের মেহেদী হাসান (২৮)।

চট্টগ্রাম মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রঞ্জন কুমার সিংহ জানান, জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কের ওছমানপুর ইউনিয়নের লোহারপুল এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহীর দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসান নামের আরেক যুবককে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। এই ঘটনায় মিরশরাই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *