Friday, August 7বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Uncategorized

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী ব্রেনটন ট্যারেন্ট এর আসল পরিচয় কি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী ব্রেনটন ট্যারেন্ট এর আসল পরিচয় কি

Uncategorized
বার্তা প্রতিনিধি: শুক্রবার জুমুয়ার মসজিদে হামলাকারী বর্ণবাদী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ‘ব্রেনটন ট্যারেন্ট’ নামে একটি টুইটার একাউন্টে এই ভিডিও সবার কাছে ছড়িয়ে দেয়। নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলেও দাবি করেছে। টুইটারে নিজেকে ব্রেন্টন টেরেন্ট বলে পরিচয় দেয়া এই হামলাকারী ২৮ বছর বয়সী এক অস্ট্রেলিয়ান নাগরিক। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের গ্রাফটন শহরের অধিবাসী সে। হামলার আগে সে টুইটারে ‘দ্য গ্রেট রিপ্লেসমেন্ট’ শিরোনামে ৮৭ পৃষ্ঠার দীর্ঘ একটি মেনোফেস্টো প্রকাশ করে। সেখানে সে উল্লেখ করে, ব্যক্তিগতভাবে সে মুসলিম বিদ্বেষী এবং মুসলমানদের প্রচণ্ড রকম অপছন্দ করে। অন্য ধর্ম থেকে মুসলমানে পরিণত হওয়াকে সে রক্তের সাথে বেইমানী করা বলে উল্লেখ করে। মেনোফেস্টোতে আরও আছে, ২০১১ সালে নরওয়ের অসলোতে ৭৭ জনকে হত্যাকারী আন্ডারস ব্রেভিকের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে জানা গে...
ফেসবুক ও টুইটারে আগেই হামলার আবাস দিলেছিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্রেনটন ট্যারেন্ট

ফেসবুক ও টুইটারে আগেই হামলার আবাস দিলেছিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্রেনটন ট্যারেন্ট

Uncategorized
বার্তা প্রতিনিধি: শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে এলোপাতাড়ি গুলি চালিয়ে বহু মুসল্লিকে হত্যার ঘটনায় ব্রেনটন ট্যারেন্ট নামে এক অভিযুক্ত আগেই সন্ত্রাসী হামলার আভাস দিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ভয়ঙ্কর এ হামলা চালানোর আগ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফেসবুকে এবং টুইটারে হামলাকারী নিজের পরিচয় দিয়েছেন ব্রেনটন ট্যারেন্ট নামে। তিনি নিউ সাউথ ওয়েলসের গ্রাফটন থেকে এসেছেন। হত্যাকাণ্ড ঘটনার আগে টুইটারে ৮৭ পাতার ইশতেহার আপলোড করেছেন হামলাকারী। এর মাধ্যমে সন্ত্রাসী হামলার আভাস আগেই তিনি দিয়েছিলেন। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত সেই ব্রেনটন ট্যারেন্টকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী বা বর্ণবাদী বলে অভিহিত করছেন অনেকেই। জুম্মার নামাজের সময় একটি আধা স্বয়ংক্রীয় শর্টগান ও রাইফেল দিয়ে সাউথ আইল্যান্ডে আল নুর মসজিদে অন্তত ৫০টি গুলি ছোড়ে ২৮ বছর বয়সী এই ব্যক্তি। শুধু তাই নয়, এলোপাতাড়ি গুলি করে ম...
শুক্রবার নিউজিল্যান্ডের দুইটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে ৪৯ জন নিহত

শুক্রবার নিউজিল্যান্ডের দুইটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে ৪৯ জন নিহত

Uncategorized
বার্তা প্রতিনিধি: শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে ৪৯ জন নিহত হয়েছেন বলে জানান দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডের্ন। নিহতদের মধ্যে অন্তত দুজন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। নিউজিল্যান্ডের পুলিশ প্রধানের বরাত দিয়ে নিউ জিল্যান্ড হেরাল্ড জানায়, ডিন্স এভিনিউর আল নূর মসজিদে ৩৩ এবং লিনউড এলাকার অন্য মসজিদে হামলায় ১৬ জন নিহত হয়েছেন। হামলায় আরও ৫০ জন আহত হয়েছেন। একে ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী আরডের্ন। ঐ হামলার ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে অবস্থিত ডিনস অ্যাভ মসজিদ ও লিনউড মসজিদে এবং আরেকটি স্থানে এ হামলা হয়। শোক প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী আরডের্ন বলেন, এটা নিউ জিল্যান্ডের অন্ধকারতম দিনগু...
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার রবার্ট ডিকসন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার রবার্ট ডিকসন

Uncategorized
বার্তা প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রবার্ট ডিকসন। আজ সোমবার যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এ-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবার্ট চ্যাটার্টন ডিকসন এলিসন ব্লেকের স্থলাভিষিক্ত হলেন। এলিসন ব্লেক বাংলাদেশে তার দায়িত্ব সম্পন্ন করে অপর একটি কূটনৈতিক কার্যক্রমে স্থানান্তরিত হয়েছেন। চলতি মাস থেকেই রবার্ট চ্যাটার্টন ডিকসন যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ১৯৯০ সালে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগ দেওয়া ডিকসন এই প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পেলেন। এই অঞ্চলে এর আগে আফগানিস্তানে যুক্তরাজ্যের উপ মিশন প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। সূত্র: কালের কন্ঠ...