Saturday, November 14বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

রাজনীতি

তোপের মুখে গনফোরামের কেন্দ্রীয় কমিটি ভেঙ্গে দিলেন ড.কামাল

তোপের মুখে গনফোরামের কেন্দ্রীয় কমিটি ভেঙ্গে দিলেন ড.কামাল

অনলাইন নিউজ, রাজনীতি
বার্তা প্রতিনিধি: বহিস্কার আর পাল্টা বহিস্কারে শেষ পর্যন্ত গণফোরামের কেন্দ্রীয় কমিটি ভেঙে দুই সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী জাতীয় কাউন্সিল না হওয়া পর্যন্ত দলের সব দায়িত্ব পালনের জন্য ড. কামাল হোসেনকে সভাপতি এবং ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো কামাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক স্থবিরতা দূর করতে গত বছরের ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে কমিটি গঠনের দায়িত্বে দেওয়া হয় সভাপতিকে। নিয়ম অনুযায়ী সাবজেক্ট কমিটি গঠনের পরিবর্তে ৩-৪ জন কেন্দ্রীয় নেতা নিজেদের পছন্দ অনুযায়ী কমিটির গঠন করে সভাপতির অনুমোদন করিয়ে নেয়। নবগঠিত কমিটি সাংগঠনিক অবস্থা গতিশীল করার পরিবর্তে অচলাবস্থা সৃষ্টি হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কতিপয় দায়িত্বশীল নেতার ...
পাপিয়ার বাসা থেকে বিদেশী অস্ত্র ও মদ সহ বিপুল পরিমান টাকা উদ্ধার, পাপিয়া সহ আটক ৪

পাপিয়ার বাসা থেকে বিদেশী অস্ত্র ও মদ সহ বিপুল পরিমান টাকা উদ্ধার, পাপিয়া সহ আটক ৪

অনলাইন নিউজ, অপরাধ জগত, আজকের শিরোনাম, জাতীয়, রাজনীতি, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: এবার যুব নারীদের ধরতে মাঠে নেমেছে আইনশৃংখলা বাহিনি। নরসিংদী জেলা যুব মহিলা লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর ফার্মগেটের বাসায় অভিযান চালিয়েছে র‍্যাব। এ সময় সেখান থেকে বিদেশি অস্ত্র, ম্যাগজিন, গুলিসহ বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। রোববার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেন। সারোয়ার বিন কাশেম জানান, র‍্যাব-১-এর একটি বিশেষ দল অভিযান চালায় পাপিয়া-সুমন দম্পতির বাসায়। এ সময় বাসা থেকে বিদেশি অস্ত্র, ম্যাগজিন, গুলি, বিদেশি মদ ও বিপুল পরিমাণ অবৈধ টাকা উদ্ধার করা হয়। রোববার বিকেলে রাজধানীর কাওরানবাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানায় বাহিনীটি। পালিয়ে দেশত্যাগ করার সময় গতকাল শনিবার রাজধা...
কে হচ্ছেন প্রাচ্যের রাণীর নগর পিতা- মনোনোয়নে যোগ হল আরে ৪জন

কে হচ্ছেন প্রাচ্যের রাণীর নগর পিতা- মনোনোয়নে যোগ হল আরে ৪জন

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, রাজনীতি, সম্প্রতি সংবাদ, সারাদেশ
লাকী চৌধুরী-চট্টগ্রাম প্রতিনিধি: একটি পদের জন্য এই পর্যন্ত শুধু আওয়ামীলীগ থেকেই ১৯ জনের মেয়র পদে ফরম ক্রয় শেষ হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নিয়ে আলোচনা এবং গুঞ্জন একেক সময় একেক দিকে বাঁক নিচ্ছে। একেক সময় একেকজন আলোচনায় আসছেন। গতকাল মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনে মেয়র পদে আরো চার জন ফরম সংগ্রহ করেছেন। প্রাচ্যের রাণীর নগর পিতা হতে মনোনয়ন দৌড়ে আওয়ামী লীগের সর্বমোট ১৯ জন ফরম কিনেছেন। অপরদিকে, কাউন্সিলর হিসেবে দলীয় সমর্থন পেতে ফরম কিনেছেন ৪০৬ জন। ফরম বিক্রি বাবদ আওয়ামী লীগের আয় হয়েছে ৪৫ লাখ ৩৫ হাজার টাকা। গত ১০ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। এর আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা যে যার মত চেষ্টা তদবির করে নিজের দলীয় মনোনয়ন নিশ্চিত করার চেষ্টা করেছেন। ফরম বিক্রির কিছু দিন আগে আলোচনায় ছিলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান ...
নির্বাচন ব্যবস্থা এখন দেশে নাই বললেও চলে. মন্তব্য ডঃ কামালের

নির্বাচন ব্যবস্থা এখন দেশে নাই বললেও চলে. মন্তব্য ডঃ কামালের

Entertainment, অনলাইন নিউজ, রাজনীতি
বার্তা প্রতিনিধি: এবারের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পর জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন সংবিধান পরিপন্থী কাজ করে সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে । মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলে নিজ চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ড. কামাল বলেন, সিটি নির্বাচনে সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়ার ওপর যুবসমাজ ও জনগণ অনাস্থা প্রকাশ করেছে। নবনির্বাচিত মেয়ররা জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত নয়। তাদের মোটেই সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত বলা যাবে না। তারা মাত্র ৫ থেকে ৭ শতাংশ মানুষের রায় পেয়েছেন। বাকি ফলাফল ইভিএমের জাল ভোট। তিনি বলেন, দেশে আজ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনগণের মধ্যে একটা ঐক্যমত গড়ে উঠেছে। তাদের এগিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার যেভাবে দেশ চালাতে চাচ্ছে, সেটা আর পারবে না। মানুষ একদিন দাঁড়িয়...