Friday, August 7বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

অনলাইন নিউজ

দুদকের মামলা ফারইস্ট ফাইন্যান্সের বিরুদ্ধে, প্রায় ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দুদকের মামলা ফারইস্ট ফাইন্যান্সের বিরুদ্ধে, প্রায় ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

অনলাইন নিউজ, অপরাধ জগত, জাতীয়
বার্তা প্রতিনিধি: দেশের অন্যতম ফাইন্যান্স ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৮ কোটি ৬১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্রোকারেজ হাউস পিএফআই সিকিউরিটিজের মালিক এম এ খালেক ও তার ছেলে ফারইস্ট ফাইন্যন্সের সাবেক পরিচালক রুবাইয়াত খালেদসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক আবদুল মাজেদ বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন। দুদকের বরাত দিয়ে এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা-জালিয়াতির আশ্রয় নিয়ে পিএফআই সিকিউরিটিজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চারুশীলের মালিক সেলিম আহমেদের নামে ফারইস্ট ফাইন্যান্স থেকে দশ কোটি টাকার ঋণ নিয়েছিলেন। পরে দুই কোটি টাকা পরিশোধ করা হয়। বাকি আট কোটি টাকা আত্মসাৎ করা হয়। সুদ ও আসলে বকেয়া টাকার পরিমাণ ৮ কোটি ৬১ লাখ ৮৩ হাজার টাকা। দুদক আইন অনুযায়ী, সুদ-আসলের এ...
ইডেন ছাত্রী ফেরদৌসীকে নির্যাতনের অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

ইডেন ছাত্রী ফেরদৌসীকে নির্যাতনের অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন নিউজ, অপরাধ জগত, জাতীয়
রাজনীতিতে ইডেন মহিলা কলেজের নাম খুবই আলোচিত। কলেজে ক্ষমতার অপব্যবহার ছাত্রীদের নির্যাতনও হয় মাঝে মাঝে। গত কয়েকদিন আগে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌসীকে নির্যাতনের অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। খোজ নিয়ে জানা গেছে বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ মামলা করেন জান্নাতুল ফেরদৌসী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে লালবাগ থানাকে তদন্ত করে আগামী ২৩ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার বিষয় নিশ্চিত করেছেন আদালতের পেশকার তহিদুল ইসলাম ও লালবাগ থানার অসি। আদালতে এ মামলায় বাদীপক্ষ জান্নাতুল ফেরদৌসীর আইনজীবী ছিলেন নূর-ই-আলম। জান্নাতুল ফেরদৌসীর করা মামলার অন্য আসামিরা হলেন ইডেন কলেজের নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম...
পাইপলাইন বসানো প্রায় শেষ , গ্যাস যাচ্ছে উত্তরাঞ্চলের ১১ জেলায়

পাইপলাইন বসানো প্রায় শেষ , গ্যাস যাচ্ছে উত্তরাঞ্চলের ১১ জেলায়

অনলাইন নিউজ, অর্থনীতি, জাতীয়
বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ প্রতিক্ষার পর এবার পাইপলাইন বসানো কাজ প্রায় শেষ শিগগিরই গ্যাস যাচ্ছে দেশের উত্তরের ১১ জেলায়। এজন্য বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত পাইপলাইন বসানো হচ্ছে, যা প্রায় শেষের পথে। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গত বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, উত্তরাঞ্চলের মানুষের কাছে গ্যাস পৌঁছে দেওয়ার ওয়াদা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা বাস্তবায়নের দ্বারপ্রান্তে আমরা। এটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের প্রায় কয়েক লক্ষ পরিবার গ্যাস ব্যবহারের সুবিধা পাবেন। গ্যাস লেইনের আওতায় বগুড়া-রংপুর-সৈয়দপুর ১৪৭.৫ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইনের মধ্যে ১৪০ কিলোমিটারের নির্মাণ কাজ শেষ। বাকি কাজ দ্রুতই শেষ হবে। ৩০ ইঞ্চি ব্যাসের উচ্চচাপ সম্পন্ন এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস প...
চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেব লীগের পূর্ণাঙ্গ কমিটি সেপ্টেম্বরে

চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেব লীগের পূর্ণাঙ্গ কমিটি সেপ্টেম্বরে

অনলাইন নিউজ, জাতীয়, রাজনীতি
অনেক প্রতিক্ষার পর গত বছর সম্মেলনের দীর্ঘ ১৪ মাস পর সেপ্টেম্বরে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ পাচ্ছে পূর্ণাঙ্গ কমিটি। গত বছরের ১৯ জুন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সাড়ে ৮ মাস পর গত ৯ মার্চ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। আংশিক কমিটি দেয়ার এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার ঘোষণা দেয়া হলেও গত ৬ মাসেও পূর্ণাঙ্গ কমিটি পায়নি মহানগর স্বেচ্ছাসেবক লীগ। তবে দীর্ঘদিন থেকে নগর স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্বে আসার আশায় আছেন রাজপথের ত্যাগী ও পদবঞ্চিত নেতারা। সম্মেলনের ১৪ মাস পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় পদ প্রত্যাশী ও ত্যাগী নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ছেন। তবে গতকাল মহানগরতবে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সেপ...