Friday, August 7বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

অনলাইন নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের স্বাগত মিছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের স্বাগত মিছিল।

অনলাইন নিউজ, সমগ্র বাংলাদেশ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৪ঠা ডিসেম্বর চট্টগ্রাম আগমন উপলক্ষে প্রধান মন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ। কলেজ ছাত্রলীগ নেতা মোঃ মাহামুদুল হাছান এর সভাপতিত্বে ও মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনা কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন । এই সময় মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে আন্দরকিল্লা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এই সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা সুদীপ্ত আকাশ রাজন, আব্দুল গফুর রাফি, মোহাম্মদ রুব, মোঃ শামীম কাউছার, মোঃ রেজবী,তসলিম, রাজিব হোসেন রাজু, মোঃ ফয়সাল, মোঃ শাহরিয়ার রাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।...
লিভ-ইন থেকে বিয়ের করার প্রস্তাবে আবতাবের পুনাওয়ালার হাতে খুন হলো প্রেমিকা শ্রদ্ধা ওয়ালকার

লিভ-ইন থেকে বিয়ের করার প্রস্তাবে আবতাবের পুনাওয়ালার হাতে খুন হলো প্রেমিকা শ্রদ্ধা ওয়ালকার

অনলাইন নিউজ, অনুসন্ধানী, অপরাধ জগত
তিন বছর বিয়ে বিহীন একসঙ্গে থাকা লিভ-ইন সঙ্গীকে খুনের পর ঠাণ্ডা মাথায় প্রমাণ নিশ্চিহ্ন করেছিলেন আফতাব আমিন পুনাওয়ালা। শ্রদ্ধা ওয়ালকারের দেহটাই গায়েব করেছিলেন তিনি। সেটাও করেছিলেন ছক কষে, ঠাণ্ডা মাথায়। তদন্তে নেমে জানতে পেরেছে ভারতের দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের দাবি, এর সবটাই আফতাব করেছিলেন অপরাধ নিয়ে সিনেমা আর সিরিজ দেখে। সেসব থেকেই খুনের প্রমাণ নিশ্চিহ্নের ছক কষেছিলেন। মাত্র ২৮ বছর বয়সী আফতাব পুনাওয়ালার বিরুদ্ধে অভিযোগ, ছয় মাস আগে ২৭ বছরের লিভ-ইন সঙ্গী শ্রদ্ধাকে খুন করেছিলেন তিনি। প্রেমিকার দেহ ৩৫ টুকরা করেছিলেন তিনি। তারপর দিল্লির বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন সেই টুকরা। এই দিকে প্রেমিকার বাবার অভিযোগের ভিত্তিতে শনিবার গ্রেপ্তার হন আফতাব। তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন আদালত। তাকে জেরা করে পুলিশ জেনেছে, অপরাধ নিয়ে সিরিজ ‘ডেক্সটার’ দেখতেন তিনি। জেরায় তিনি স্বীকার ক...
আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, সরকারী ভাবে নানা কর্মসূচি ঘোষনা

আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, সরকারী ভাবে নানা কর্মসূচি ঘোষনা

অনলাইন নিউজ, জাতীয়
বার্তা প্রতিনিধি : বাংলাদেশের ইতিহাসে দেশকে সুরক্ষিত রাখার প্রত্যয়ে এই দিনে ঘটন করা হয় বাংলাদেশ সমস্ত্র বাহিনি সেই আলোকে আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়েছে। মোনাজাতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়। সশস্ত্র বাহিনী দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোত্সর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা সেনানিবাসের শি...

ব্রুনাইয়ের সুলতান ওয়াদ্দৌলাহ রাজকীয় বাংলাদেশ সফর প্রধান্য পাবে দ্বিপক্ষীয় বিমান চলাচল, বাংলাদেশী জনশক্তি নিয়োগ

অনলাইন নিউজ, বিশ্ব সংবাদ, রাজনীতি
বিশ্ব বার্তা: স্বাধীনতার পর এই প্রথম ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ আগামীকাল শনিবার (১৫-১০-২০২২) তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন। এ সময় বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানাবে বাংলাদেশ। ব্রুনাই দারুসসালামের সুলতানকে বহনকারী একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট আগামীকাল দুপুর ১২টায় (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজকীয় পরিবারের সদস্য, সে দেশের বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী এবং ব্রুনাই সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ব্রুনাইয়ের সুলতানের সফরসঙ্গী হিসেবে থাকবেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাং...