Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

বাংলাদেশে এখন থেকে সবধরনের রেনিটিডিন গ্রুপের ওষুধ বিক্রি নিষিদ্ধ

বাংলাদেশে এখন থেকে সবধরনের রেনিটিডিন গ্রুপের ওষুধ বিক্রি নিষিদ্ধ

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, ব্যবসা বানিজ্য
বার্তা প্রতিনিধি: সম্প্রতি ভারত থেকে আমদানি করা কাঁচামালে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি এন-নিট্রোসডিমিথাইলামাইন (এনডিএমএ) পাওয়ার পর দেশে সব ধরনের রেনিটিডিন জাতীয় ওষুধের উৎপাদন, বিক্রি, বিতরণ ও রফতানি স্থগিত রাখতে বলেছে সরকার। ওষুধ প্রশাসন অধিদফতর গতকাল বৃহস্পতিবার পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে। সেখানে বলা হয়, ভারতের মেসার্স সারাকা ল্যাবরেটরিজ লিমিটেড এবং মেসার্স এসএমএস লাইফসায়েন্স থেকে আমদানি করা রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল (এপিআই) এবং ওই কাঁচামাল দিয়ে উৎপাদিত ওষুধের নমুনা পরীক্ষা ও বিশ্লেষণ করেছে অধিদফতর। পরীক্ষার ফলাফলে পরীক্ষাকৃত কাঁচামাল ও ফিনিশড প্রডাক্টে এনডিএমএ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। এ কারণে জনস্বার্থে দেশে সব ধরনের রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন, বিক্রি, বিতরণ ও রফতানি স্থগিত করার কথা জানানো হয় গণবিজ্ঞপ্তিতে। এদিকে ওষুধ প্রশাসন অধিদফতরের একজন কর...
রাজধানীতে আয়কার মেলা প্রধান মন্ত্রীর পক্ষে আয়কর পরিশোধ

রাজধানীতে আয়কার মেলা প্রধান মন্ত্রীর পক্ষে আয়কর পরিশোধ

আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: রাজধানী ঢাকাতে শুরু হল দশম আয়কর মেলা। এই মেলার প্রথম দিনে ৩২৩ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৮৮৫ টাকা আয়কর আদায় হয়েছে। জানাযায় এই মেলায় মাননীয় প্রধান মন্ত্রী, অর্থ মন্ত্রী সহ বাংলাদেশের সরকারী অনেকে এবং ব্যবসায়ী সহ উৎসুক জনতাও আয়কর মেলার প্রথম দিনে আয়কর রিটার্নে অংশ নেন। গতকাল বৃহস্পতিবার আয়কর মেলার দিন শেষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ ঘোষণা দেয়। এদিকে দশম আয়কর মেলার প্রথম দিনে আয়কর আদায় হয়েছে ৩২৩ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৮৮৫ টাকা। আয়কর মেলার আগে, রাজধানীতে বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর মেলা অনুষ্ঠিত হয়। আয়কার মেলায় ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর' এ স্লোগান নিয়ে শুরু হয়েছে দশমবারের মতো আয়োজিত আয়কর মেলা-২০১৯। এবারে রাজধানীসহ আটটি বিভাগীয় শহর, ৬৪ জেলা ও ৫৬টি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে আয়কর মেলা।...
আমি ধ্বংস হয়ে গেছি মনে হয় ১০টি খুন করলেও এমন সাজা হতো না আদালতে ওসি মোয়াজ্জেম

আমি ধ্বংস হয়ে গেছি মনে হয় ১০টি খুন করলেও এমন সাজা হতো না আদালতে ওসি মোয়াজ্জেম

আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: আলোচিত নুসরাত হত্যা মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন দাবি করেছেন, থানায় নারী কর্মকর্তা না থাকায় তিনি নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। নুসরাতকে জিজ্ঞাসাবাদের ভিডিও তার মোবাইল ফোন থেকে চুরি করে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেছেন মোয়াজ্জেম হোসেন। গত বৃহস্পতিবার রাফিকে জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়ানোর মামলায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে তিনি বলেন, আমি এ মামলার মাধ্যমে বড় সাজা পেয়ে গেছি। আমার ছেলে স্কুলে যেতে পারে না। আমার মেয়ে এবং মা শয‌্যাশায়ী। আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি ১০টি খুন করলেও এমন সাজা বোধহয় আমার হতো না। এদিকে ওসি মোয়াজ্জেম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। তিনি আদালতে লিখিত বক্তব্যের...
সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ‘রংপুর এক্সপ্রেসের’ ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত দুটি বগিতে আগুন

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ‘রংপুর এক্সপ্রেসের’ ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত দুটি বগিতে আগুন

আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: আজ ১৪/১১/২০১৯ইং সিরাজগঞ্জে উল্লাপাড়ায় 'রংপুর এক্সপ্রেসের' ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় ট্রেনটির দুটি বগিতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। রংপুর এক্সপ্রেস ট্রেনটি দূর্ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস কর্মীরা এসে এসি দুটি বগির আগুন দুই ঘণ্টায় চেষ্টায় নেভাতে সক্ষম হয়। ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের সহকারী মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, লাইনম্যানের ক্লিয়ারেন্স পেয়ে ট্রেনটি উল্লাপাড়া থেকে ঈশ্বরদীর উদ্দেশে ছেড়ে যায়। উল্লাপাড়া স্টেশনের মূল প্লাটফর্ম পার হওয়ার পর হঠাৎ ট্রেনটির ইঞ্জিন উপরের দিকে উঠে যায়। এ সময় ইঞ্জিনসহ ৮টি বগি একে একে লাইনচুত্য হয়...