Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

পবিত্র কোরআন সেফুদাকে ও তার সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

পবিত্র কোরআন সেফুদাকে ও তার সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেফাতউল্লাহ সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ২৬ ফেব্রুয়ারি ক্রোক সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ধার্য করা হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামস জগলুল হোসেন এ আদেশ দেন। আদালত মঙ্গলাবার এই মামলায় সেফাতউল্লাহ সেফুদার গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আইনুযায়ী আদালত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ফেসুদার সাথে ভিডিও তৈরীতে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনতে মত সকলের। সূত্র: বিডি প্রতিদিন...
পূবালী ব্যাংকের বুথে আবারো জালিয়াতি করে টাকা উত্তোলন

পূবালী ব্যাংকের বুথে আবারো জালিয়াতি করে টাকা উত্তোলন

অনুসন্ধানী, অপরাধ জগত, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: এটিএম বুথ থেকে জালিয়াতির কারনে ঢাকা থেকে বিদেশী সহ বেশ কয়েকজনকে আটক করার পর এবার আবারও এটিএম বুথে ভয়াবহ জালিয়াতির ঘটনা ঘটেছে। এবার প্রতারক চক্রের থাবা পড়েছে রাজধানীর বাইরে। গত ১৬ এবং ১৭ নভেম্বর কুমিল্লা এবং চট্টগ্রামে পূবালী ব্যাংকের তিনটি বুথ থেকে তুলে নিয়েছে ৯ লাখ ৭৭ হাজার টাকা। চলতি বছরের ১ জুন ইউক্রেনের ৭ নাগরিকের ভয়াবহ এটিএম জালিয়াতির ঘটনার কোন কূলকিনারা না করতে পারলেও মাত্র ৫ মাসের মাথায় আবারও এমন ঘটনার পূণরাবৃত্তির পর চোখ কপালে উঠেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের। তিনটি বুথের ফুটেজে দুইজন ব্যক্তির চেহারা দেখা গেছে। ছবিগুলো এরই মধ্যে দেশের সবক’টি বিমান, স্থল এবং সমুদ্র বন্দরে দেয়া হয়েছে, যাতে করে তারা দেশ ছেড়ে পালাতে না পারে। বুথের ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও অনুসন্ধানে জানা গেছে, গত ১৬ নভেম্বর কুমিল্লা সদরের মেইন ব্রাঞ্চের এটিএম বুথ থেকে ৬টা ৫ মিনিট থেকে শুরু হয় ...
নতুন করে মিশাইল উৎক্ষেপন নিয়ে পাকিস্থান ও ভারতের মধ্যে আবারো উত্তেজনা

নতুন করে মিশাইল উৎক্ষেপন নিয়ে পাকিস্থান ও ভারতের মধ্যে আবারো উত্তেজনা

আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ
বার্তা প্রতিনিধি: আবারো ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারতের ওড়িশায় ভারতের 'অগ্নি'পরীক্ষার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান শাহীন-১ ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষায় স্ব-সম্মানে উত্তীর্ণ শাহীন-১। ভূমি থেকে ভূমি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ৬৫০ কিলোমিটার পর্যন্ত। দু’দেশের পাল্টাপাল্টি এই ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণে উত্তেজনা আরও বেড়ে গেল। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে সোমবার এক প্রেস বিবৃতিতে জানানো হয়, মহড়ার অংশ হিসেবেই এদিন শাহীন-১ মিসাইলটি পরীক্ষা করে দেখা হয়। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR) টুইট করে জানিয়েছে, যে কোনও ধরনের 'ওয়ারহেড' বহনে সক্ষম শাহীন-১। গত শনিবার রাতেই ওড়িশায় ভূমি থেকে ভূমি ২০০০ কিলোমিটার পাল্লার ব্যালেস্টিক মিসাইল অগ্নি-২ পরীক...
পৃথক বন্ধুক হামলায় যুক্তরাষ্টে নিহত অন্ততঃ ৮ আহত প্রায় ১২ জন

পৃথক বন্ধুক হামলায় যুক্তরাষ্টে নিহত অন্ততঃ ৮ আহত প্রায় ১২ জন

আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ
বার্তা প্রতিনিধি: বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া এবং ওকলাহোমায় আতাতায়ীদের বন্দুক হামলায় অন্ততঃ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১২ জন। এদিকে ক্যালিফোর্নিয়ায় একটি পারিবারিক পার্টিতে বন্দুকধারী হামলা চালালে চারজন নিহত ও ৬ জন আহত হন। ক্যালিফোর্নিয়ার পুলিশ বলছে, রবিবার রাতে ক্যালিফোর্নিয়ার ফ্রেশনো শহরে ফুটবল খেলা দেখার এক পার্টিতে ওই হামলা চালানো হয়। ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে। স্থানীয় সময় রাত ৮ টার দিকে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এছাড়া গত সোমবার ওকলাহোমার ওয়ালমার্টে এক বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তিনজন নিহত হন। নিহতদের পরিচয় ও তাদের অবস্থা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে আহতদের হাসপাতালে নেয়া হেয়ছে। পুলিশ বন্ধুধারীদের ধরতে অভিযান শুরু করেছে। তবে এই পর্যন্ত এই হামলার দায় কেউ শিকার করেনি। তবে কি জন্য এই হামলা চালানো হয়েছে ত...