Tuesday, July 28বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

১৯৮৮ সালে চট্টগ্রামের লালদিঘি পুলিশের গুলিতে ২৪ জন হত্যা ও শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৯৮৮ সালে চট্টগ্রামের লালদিঘি পুলিশের গুলিতে ২৪ জন হত্যা ও শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, রাজনীতি, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: অনেক বারই মারতে ছেয়েছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার সময় নরঘাতকদের হাত থেকে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চট্টগ্রাম লাল দিঘীতে সমাবেসের সময় হত্যার পরিকল্পনা ভেস্তে যায়। সেদিন ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি আইনজীবীদের সাহসিক ও শক্ত অবস্থানের কারণেই প্রাণে রক্ষা পেয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বহনকারী ট্রাকে গুলি চালানোর পাশাপাশি তাকে টার্গেট করে গুলি তাক করেছিলো পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল সময় সংবাদকে এ তথ্য জানান। প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, রেজিস্ট্রি অফিসের সামনে গিয়ে দেখলাম নেত্রী আক্রান্ত গাড়ীটা ঘেরাও করা আছে; রাইফেলগুলো নেত্রীর দিকে তাক করে রাখা হয়েছে। আর মানুষ দিক্বিদিক পালাচ্ছে। সে সময়ে শেখ হাসিনা মাইকে বলছেন, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদেরকে নির্দেশ দিচ্ছ...
২০০১ সালে পল্টনে কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলায় ১০ জনের মৃত্যুদন্ড

২০০১ সালে পল্টনে কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলায় ১০ জনের মৃত্যুদন্ড

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: একটি পরিকল্পিত হত্যার বিচারে প্রায় দুই দশক আগে রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলা মামলার রায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত মহানগর হাকিম আদালদের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার জীবিত ১২ আসামির মধ্যে দুজনকে খালাস দেন তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মুফতি মঈনউদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান ইলিয়াস শেখ ফরিদ, জাহাঙ্গির আলম বদর, মহিবুল মুত্তাকিন, আমিনুল মুরসালিন, মুফতি আবদুল হাই, মুফতি শফিকুর রহমান, এবং নূর ইসলাম। মৃত্যুদণ্ড প্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। আসামিদের মধ্যে মঈন উদ্দিন, সুমন, সাব্বির ও শওকত পুলিশ হেফাজতে থাকলেও বাকিরা পলাতক রয়েছেন। এদিকে, খালাসপ্রাপ্ত দুই আসামি হলেন- মো. মশিউর রহমান ও রফিকুল ইসলাম মিরাজ। অভিযুক্ত আসামিদের মধ্যে ...
মুজিববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের সূচনা হবে-সংস্কৃতি প্রতিমন্ত্রী

মুজিববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের সূচনা হবে-সংস্কৃতি প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, বিনোদন, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের আয়োজনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে। চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে নাটক, গান, আবৃত্তি, নৃত্যসহ শিল্প সাহিত্যের সবক্ষেত্রের সম্মিলন ঘটানো হবে। আর বন্দরনগরী চট্টগ্রাম থেকে জাতীয় এ উৎসবের সূচনা করা হবে। প্রতিমন্ত্রী আজ চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক সংগঠন তারুণ্যের উচ্চ¦াস এর যুগপূর্তিতে বছরব্যাপী উৎসবের সমাপনী আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি চর্চার সংগঠনগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক তরুণদের অংশগ্রহণ খুশির বিষয়। এসব তরুনরাই আগামীর সাংস্কৃতিক আন্দোলন এগিয়ে নেবে। তিনি বলেন, সাংস্কৃতিক চর্চার অনু...
রাষ্ট, সমাজ ও পরিবারে নারীর ক্ষমতায়ন ও অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে- বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান

রাষ্ট, সমাজ ও পরিবারে নারীর ক্ষমতায়ন ও অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে- বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ, সারাদেশ
বার্তা প্রতিনিধি: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দল মান্নান বলেছেন, নারীদের সমাজ ও পরিবারের যে কোন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে। সিদ্ধান্ত সঠিক হলে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। নারীর পছন্দ-অপছন্দ বিবেচনা করতে হবে। বিভাগীয় কমিশনার আজ চট্টগ্রাম সার্কিট হাউজে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ইউনিসেফ এর যৌথ আয়োজনে এক্সিলারেশন প্রটেশশন ফর চিলড্রেন(এপিসি) প্রজেক্ট এর ডিভিশনাল কনসালটেশন সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালায় (এপিসি) প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম লতিফ এর সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন শাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক দ্বীপক চক্রবর্তী, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিযাস হোসেন, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগ এর উপপরিচালক মো. সুলতান মিয়া, উপপরিচালক স্থানীয় সরকার ইয়াস...