Monday, July 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত ও এলাকার উন্নয়নে কাজ করে যাব-বেলায়েত হোসেন

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত ও এলাকার উন্নয়নে কাজ করে যাব-বেলায়েত হোসেন

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ, সারাদেশ
বার্তা প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা ও গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার সন্ত্রাস দমন ও মাদক নির্মুলে জিরু ট্রলারেন্সকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করার দৃঢ় অঙ্গিকারের মাধ্যমে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারনা ও মতবিনিময় সভা শুরু করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৪ নং উত্তর আগ্রাবাদের কাউন্সিলর পদপ্রার্থি বেলায়েত হোসেন বেলাল। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়নের কথা উল্যেখ করে বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরশনে ও পরিচন্নতায় ডোর টু ডোরের যে কার্যক্রম হাতে নেয়া হয়েছে তা প্রশংসার দাবিদার। তিনি ২৪ নং উত্তর আগ্রাবাদের কথা উল্যেখ করে বলেন এখনে তেমন কোন উন্নয়নের চোঁয়া লাগেনি। তিনি বলেন এই ওয়ার্ডে বসবাসরত নাগরিকদের দীর্ঘদিনের চাহিদা এলাকার জলাবদ্ধতা নিরসন রাস্তাঘাট শিক্ষ প্রতিষ্ঠান এলাকার বেকার যু...
মানব পাচারে শীর্ষে কক্সবাজার গোয়েন্দা সংস্থার তালিকা প্রকাশ

মানব পাচারে শীর্ষে কক্সবাজার গোয়েন্দা সংস্থার তালিকা প্রকাশ

অনলাইন নিউজ, অপরাধ জগত, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির ভাই মৌলভী মুজিবুর রহমান মাদকের আন্ডারওয়ার্ল্ডে এক পরিচিত নাম। মাদক কারবারিদের তালিকায়ও তার নাম ছিল ওপরের দিকে। এবার তার নাম উঠল মানব পাচারকারীদের তালিকায়। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থা মানব পাচারের পৃষ্ঠপোষক ও মূল হোতাদের যে তালিকা তৈরি করেছে, তাতে কক্সবাজার জেলায় এক নম্বরে রয়েছে মুজিবুরের নাম। ওই তালিকা পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই তালিকা বিশ্নেষণ করে দেখা যায়, শুধু কক্সবাজার জেলাতেই মানব পাচারকারী ১০১ জন। ভয়াবহ এ অপরাধের সঙ্গে জড়িতদের সংখ্যা দেশের অন্য যে কোনো জেলার চেয়ে কক্সবাজারে বা তার আসেপাশের এলাকায় বেশি। এখানে মানব পাচারে জড়িত অনেকেই অত্যন্ত প্রভাবশালী। কেউ আবার ইয়াবা কারবার ও মানব পাচার- দুটোই চালাচ্ছে সমানতালে। সংশ্নিষ্টরা বলছেন, সাগরতীরের এই জেলা মানব পাচারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রবাসীকল্যাণ ও বৈদ...
এপ্রিলের গরমের কারণে ধ্বংস হয়ে যাবে এই ভাইরাস দাবী ট্রাম্পের

এপ্রিলের গরমের কারণে ধ্বংস হয়ে যাবে এই ভাইরাস দাবী ট্রাম্পের

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ, সব ধরনের খবর সবার আগে, সমগ্র বাংলাদেশ
বার্তা প্রতিনিধি: বিশ্বের এখন আলোচিত প্রাণঘাতী করোনা নিয়ে যখন পুরো বিশ্ব আতঙ্কে ভুগছে, ঠিক তখন ভাইরাসটি নিয়ে স্বভাবসুলভ বেফাঁস মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এপ্রিলের গরমের কারণে ধ্বংস হয়ে যাবে এই ভাইরাস। ২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে চীনে এখন পর্যন্ত সরকারি হিসেবে ১০১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে। ট্রাম্পের দাবি, সাধারণত তাপের কারণে এই ধরনের ভাইরাস মারা যায়। সোমবার নিউ হ্যাম্পশায়ারে এক প্রচারণা সমাবেশে ট্রাম্প বলেছেন, ‘কাগজে-কলমে’ যখন কিছুটা গরম পড়বে তখন ‘বিস্ময়করভাবে’ ধ্বংস হয়ে যাবে করোনা। পরে হোয়াইট হাউসে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘বিপুল সংখ্যক মানুষ মনে করে, এপ্রিলে যখন গরম পড়বে, ভাইরাসটি তখন আর টিকতে পারবে না।’ তবে নিজের এই দাবির পেছনে কোন...
চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ
বার্তা প্রতিনিধি: বিশ্বের এখন এক আলোচিত চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সোমবার একদিনে আরও ১০৮ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৬ জন। গত ৩১ ডিসেম্বর প্রথমবার শনাক্ত হওয়ার পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড। মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সোমবার মধ্যরাত পর্যন্ত দেশটির মূল ভূখণ্ডে অন্তত ২ হাজার ৪৭৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬৩৮ জন। সোমবার মৃতদের মধ্যে ১০৩ জনই মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের এবং অন্তত ৬৭ জন সেখানকার রাজধানী শহর উহানের। দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা এক বৈঠকে জানিয়েছেন, অন্তত ২০ হাজার স্বাস্থ্য কর্মকর্তাকে ইতোমধ্যে করোনাভাইরাসের উৎসস্থল উহানে পাঠানো হয়েছে। আরও কয়েকটি টিম সেখনে যাওয়ার জন্য প্রস্তুত। চীনের জাতীয় হেলথ কমিশনের তথ্য মতে, এ...