Saturday, November 14বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

অপরাধ জগত

ক্যাসিনো কিং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার

ক্যাসিনো কিং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার

অপরাধ জগত, জাতীয়, সব ধরনের খবর সবার আগে, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: আজ ৬/১/২১৯ইং রোববার ভোরে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর চৌধুরী বাড়ি থেকে আলোচিত ক্যাসিনো কিং ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগীকে আটক করেছে র‌্যাব। সম্রাটকে আটকের পর র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক সরওয়ার বিন কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন। সরওয়ার বিন কাশেম বলেন, গোপন খবরের ভিত্তিতে নিশ্চিত হয়ে রোববার ভোরে কুমিল্লা সীমান্ত এলাকা আলকরা ইউনিয়ন থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ ক্যাসিনো পরিচালনা টেন্ডারবাজি ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। কেন্দ্রিয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে জানা যায়, ক্যাসিনো ও জুয়াবিরোধী অভিযানের শুরু থেকেই যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট নজরদারিতে ছিলেন। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছিলেন। গত কয়েকদিন আগে বা...
বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারীর ১৫ বছরে কয়েকশ কোটি টাকার মালিক

বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারীর ১৫ বছরে কয়েকশ কোটি টাকার মালিক

Entertainment, অপরাধ জগত, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: আরো এক রাগব বোয়ারেল খবরে দেশবাসী হতবাক। এবার ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী (হিসাব রক্ষক) লিয়াকত হোসেন জুয়েল ও তার স্ত্রী লাকি আক্তার চৌধুরীর নামে ফরিদপুরে রয়েছে শত কোটি টাকার সম্পদ। তিনি ২০০৩ সালে স্বাস্থ্য বিভাগের (বক্ষব্যাধি হাসপাতালের) হিসাব সহকারী পদে চাকরিতে যোগদান করেন জুয়েল। মাত্র ১৫ বছরেই তিনি অঢেল সম্পদের মালিক হয়ে যান। এর সূত্র ধরে গত ৩১ জানুয়ারি তার সম্পদের হিসাব সংক্রান্ত বিষয়ে দুদক তাকে জিজ্ঞাসাবাদ করে। বক্ষব্যাধি হাসাপাতালের এই কর্মচারী লিয়াকতের ফরিদপুরে পরিবারিক ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, লিয়াকত বেশ কয়েকটি আলিশান বাড়ি, গাড়ি, ব্রিক ফিল্ড, জমি, কার্গো জাহাজ ও বাগান বাড়ির মালিক। যেগুলো স্ত্রী, বোন, শ্বশুর বাড়ির লোকজন ও পরিবারের সদস্যদের নামে-বেনামে করা হয়েছে। এদিকে বিভিন্ন সূত্র জানায়, ফরিদপুর জেলা সদর উপজেলার বিভিন্ন স্...
পর্যটকদের ভ্রমনে সৌদির নতুন নীতিমালা, না মানলে জরিমানা

পর্যটকদের ভ্রমনে সৌদির নতুন নীতিমালা, না মানলে জরিমানা

অপরাধ জগত, বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: অনেক পরে হলেও পর্যটকদের ভিসা দেওয়া শুরু বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে সৌদি আরব। জনসম্মুখে অশ্লীলতার ব্যাপারে ১৯ ধরনের 'অপরাধ' চিহ্নিত করেছে সৌদি প্রশাসন। সেগুলো করলে কড়া জরিমানা করা হবে। সেই 'অপরাধ'-এর তালিকায় রয়েছে চুমু খাওয়া, শর্টস পরা, মদ্যপানসহ আরো অনেক কিছু। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ৪৯টি দেশের পর্যটকদের জন্য নিজেদের দরজা খুলে দিয়েছে সৌদি। এখন পর্যন্ত সেখানে যাওয়া পর্যটকদের মধ্যে অধিকাংশই মুসলিম তীর্থযাত্রী ও ব্যবসা ক্ষেত্রের মানুষ। তবে নতুন করে পর্যটক ভিসা নীতিতে অপরাধ হিসেবে দেখানো হয়েছে, থুথু ফেলা, চুমু খাওয়া, গালিগালাজ করা, লাইন মেনে না-চলা, অনুমতি না-নিয়ে লোকজনের ছবি ও ভিডিও ধারণ, নামাজের সময় গানবাজানো। জরিমানা করা হতে পারে এক হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পর্যটকরা যেন সৌদি আরবের নাগরিকদের আচরণ সম্পর্কে অবগত হতে পারেন, তা ন...
অনৈতিক কাজে লিপ্ত থাকায় ৭ নারী আটক

অনৈতিক কাজে লিপ্ত থাকায় ৭ নারী আটক

অনলাইন নিউজ, অপরাধ জগত, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে একটি রিসোর্ট থেকে ১৮ জনকে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে থানার অফিসার ইনচার্জ মো: ফরিদউদ্দিনের নেতৃত্বে উপজেলার ইছাপুরা ইউনিয়নের এম জে হলিডে রিসোর্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাতজন নারী, আটজন পুরুষ ও রিসোর্টটির তিনজন স্টাফ রয়েছেন। পুলিশের (সার্কেল) সিনিয়র এএসপি মো: রাজিবুল ইসলাম জানান, আশুরা উপলক্ষে উগ্রবাদী ও সন্ত্রাসী হামলা মোকাবেলায় জেলার ছয় উপজেলায় চেকপোস্ট, পুলিশের টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে হোটেল, ম্যাসে অভিযান চালানো হয়। শুক্রবার দিবাগত গভীর রাতে এম জে হলিডে রিসোর্টে অভিযান চালানো হয়। এসময় ওই রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় সাতজন নারী ও আটজন পুরুষকে আটক করা হয়। এ সময় যৌন উত্তেজক জিনিসপত্র ও বেশ কিছু কনডম উদ্ধার করা হয়। আটককৃত নর-নারী...