Sunday, April 26বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ক্যাসিনো কিং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার

বার্তা প্রতিনিধি: আজ ৬/১/২১৯ইং রোববার ভোরে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর চৌধুরী বাড়ি থেকে আলোচিত ক্যাসিনো কিং ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগীকে আটক করেছে র‌্যাব।

Thank you for reading this post, don't forget to subscribe!

সম্রাটকে আটকের পর র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক সরওয়ার বিন কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

সরওয়ার বিন কাশেম বলেন, গোপন খবরের ভিত্তিতে নিশ্চিত হয়ে রোববার ভোরে কুমিল্লা সীমান্ত এলাকা আলকরা ইউনিয়ন থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ ক্যাসিনো পরিচালনা টেন্ডারবাজি ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

কেন্দ্রিয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে জানা যায়, ক্যাসিনো ও জুয়াবিরোধী অভিযানের শুরু থেকেই যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট নজরদারিতে ছিলেন। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছিলেন। গত কয়েকদিন আগে বাংলাদেশের সকল বিমান বন্দর ও স্থল বন্দগুলোতে সম্রাটের বিদেশ যাতে না যেতে পারে সেই পরিকল্পনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি।

এদিকে গত ১৮ই সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় আসে সম্রাট। সেদিন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়া গ্রেপ্তার হওয়ার পর সদলবলে কাকরাইলে সংগঠনের কার্যালয়ে অবস্থান নিয়ে রাতভর ছিলেন সম্রাট। এরপর আরেক যুবলীগ নেতা জিকে শামিম গ্রেফতারের পর থেকে আত্মগোপনে ছিলেন ক্যাসিনো কিং ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। তবে শেষ পর্যন্ত তিনি ধরা পড়লেন এবং আইন শৃংখলা হেফাজতে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *