Tuesday, July 28বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

কুয়াকাটা সমুদ্রসৈকতে স্বপরিবারে রাষ্টপতি

কুয়াকাটা সমুদ্রসৈকতে স্বপরিবারে রাষ্টপতি

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পটুয়াখালীর কুয়াকাটায় পৌঁছেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে কুয়াকাটায় হেলিপ্যাডে অবতরণ এবং পর্যটন মোটেল ইয়ুথ ইনে যান তিনি। পরে পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা সমুদ্রসৈকতে সূর্যাস্ত দেখেন তিনি। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী রাশিদা খানম, ছেলে রিয়াদ আহমেদ, পুত্রবধূ কামরুন নাহার, নাতি হামিদ ইব্রাহীম ও ঈসা আবদুল্লাহসহ পরিবারের সদস্যরা। রাষ্ট্রপতি বুধবার বিকেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনে যোগ দেবেন। এ ব্যাপারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক ড. মোহাম্মদ কামরুল ইসলাম জানান, এবারের সমাবর্তনে দুই হাজার ৯২০ গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন, যার মধ্যে স্নাতক এক হাজার ৯৬০ জন,...
নবনির্বাচিত কাউন্সিলর পুলিশকে পেটানোর অপরাধে গ্রেফতার

নবনির্বাচিত কাউন্সিলর পুলিশকে পেটানোর অপরাধে গ্রেফতার

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: সম্প্রতি হয়ে যাওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁও এলাকায় পুলিশের বিশেষ শাখা-এসবির এক পরিদর্শককে বিপক্ষ দলের সমর্থক ভেবে মারধর করেন কাউন্সিলর ও তার নেতাকর্মীরা। এ ঘটনায় রাতেই মামলা করেন পুলিশের ওই কর্মকর্তা। পরে গভীর রাতে রামপুরা এলাকা থেকে নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেফতার করা হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী জানান, গ্রেফতারকৃত কাউন্সিলর শওকতকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকত আওয়ামী লীগের সমর্থনে নির্বাচন করে বিজয়ী হন...
পূর্বঘোষণা বা পাসপোর্টে এনডোর্সমেন্ট ছাড়াই সর্বোচ্চ ১০ হাজার ডলার সঙ্গে আনতে পারবেন বিদেশীরা

পূর্বঘোষণা বা পাসপোর্টে এনডোর্সমেন্ট ছাড়াই সর্বোচ্চ ১০ হাজার ডলার সঙ্গে আনতে পারবেন বিদেশীরা

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: বিদেশ থেকে আসা বা বিদেশে যাওয়ার সময় কোনোরকম পূর্বঘোষণা বা পাসপোর্টে এনডোর্সমেন্ট ছাড়াই এখন থেকে বাংলাদেশে ঢোকার সময় যে কেউ সর্বোচ্চ ১০ হাজার ডলার সঙ্গে আনতে পারবেন। একইভাবে দেশ থেকে বাইরে যাওয়ার সময়ও একই পরিমাণের বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন। গত সোমবার (০৩ ফেব্রুয়ারি) বৈদেশিক লেনদেন নীতিমালা সংশোধন করে এ সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ ব্যাংক। এদিকে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ভারত ও বিভিন্ন দেশের নাগরিকরা ১০ হাজার ডলার সঙ্গে নিয়ে অন্য দেশে যেতে পারেন। আবার ১০ হাজার ডলার নিয়ে নিজ দেশেও ঢুকতে পারেন। বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক দিন দিন বাড়ছে। বাংলাদেশিরা সহজে যাতায়াত করছে। তাই এনডোর্সমেন্ট ছাড়াই টাকা আনা-নেওয়ার সীমা বাড়ানো হয়েছে। জানা যায় এ সুবিধা মূলত যারা বিদেশ থেকে ডলার নিয়ে আসে, তাদের জন্যই। যদিও এর অপব্যবহারের সুযোগ রয়েছে। তবে সরকারী নজরদারী...
অমর একুশে বই মেলার উদ্বাধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অমর একুশে বই মেলার উদ্বাধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও বাংলা একাডেমি প্রাঙ্গনে মাসব্যাপী অমর একুশে বই মেলার উদ্বাধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বই মেলার উদ্বোধন করেন তিনি। এবারের বইমেলার থিম হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। মুজিববর্ষ উপলক্ষে এবারের বইমেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হচ্ছে। মেলার বিন্যাসের মাধ্যমে মুজিববর্ষের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। সে অনুযায়ী এ বছর সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণটি ‘শিকড়’, ‘সংগ্রাম’, ‘মুক্তি’ ও ‘অর্জন’ এ চারটি নামে নামকরণ করা হয়েছে। অনুষ্ঠান মঞ্চের আলোচনার বিষয়ও হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে। প্রতিদিনের মেলা মঞ্চের আলোচনা-সেমিনার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান, আবৃত্তি, নৃত্যসহ সবকিছুই আবর্তিত হবে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে। উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একা...