
বার্তা প্রতিনিধি:বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ছয়টি পদে ৯৮ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)
পদের নাম: সহকারী ব্যবস্থাপক
পদ সংখ্যা: ২টি
যোগ্যতা: বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। অথবা বাণিজ্য। (অর্থ/নিরীক্ষা)
বিভাগে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা
পদ সংখ্যা: ২টি
যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার/সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তা হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা
পদ সংখ্যা: ২টি
যোগ্যতা: বাণিজ্যে ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ হিসাবরক্ষক/ক্যাশিয়ার পদে ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
পদের নাম: নিরাপত্তা পরিদর্শক
পদ সংখ্যা: ১২টি
যোগ্যতা: এইচএসসি পাসসহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ১৫টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে লাইসেন্সপ্রাপ্ত।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ৬৫টি
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। শারীরিক যোগ্যতা: উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের নিয়ম: অনলাইনে https://bepza.gov.bd/Recruitments ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
সূত্র : মানবকণ্ঠ

