Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

পুড়ে গেছে চট্টগ্রাম বড়পুলে একটি বস্তি নিহত ২

বার্তা প্রতিনিধি: রবিবার রাত আনুমানিক দেড়টারদিকে চট্টগ্রাম বড়পুলের একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগলে সেখানে দগ্ধ হয়ে অন্ততঃ দু’জনের মৃত্যু হয়েছে। দগ্ধ অন্য একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

চট্টগ্রাম নগরীর হালিশহরের বড়পুল এলাকায় এ অগ্নিকাণ্ড কান্ডের ঘটনা ঘটে।

হালিশহর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা কাজ শুরু করেন। প্রায় একঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তার আগেই পুড়ে গেছে ১০টি ঘর ও বেশ কয়েকটি দোকান। আর ঘুমে থাকায় দগ্ধ হয়ে দুজন মারা যায় ও অপর একজন আহত হন।

আগুন নিয়ন্ত্রনের পর পুড়ে যাওয়া একটি বাসা থেকে মোহন ও জাকির নামে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া দগ্ধ অন্যজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহত দু’জনের বাড়ি কুমিল্লার চান্দিনায়। পুড়ে যাওয়া ঘরগুলোতে নিম্ন আয়ের ব্যাচেলররা থাকতেন। তবে ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা যায় গ্যাসের চুলা থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নিহতদের আত্নিয়দের খবর পাঠানো হয়েছে।


সময় নিউজ থেকে আপলোড করা একটি ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *