Monday, June 22বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

চট্টগ্রাম হালিশহর থেকে নয় বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ১

বার্তা প্রতিনিধি: এবার নয বছারের শিশুকে ধর্ষনের অভিযোগ। চট্টগ্রাম নগরীর হালিশহর থানার সবুজবাগ এলাকা থেকে নয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. নুরুন্নবী (৫৫)। গত শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. নুরুন্নবী পেশায় একজন পরিচ্ছন্নতা কর্মী। ওই শিশুর মা জানান, শুক্রবার বিকালে তার মেয়ে চকলেট কিনে দোকান থেকে বাসায় ফেরার পথে নুরুন্নবী তাকে বাসায় ডেকে নিয়ে ‘যৌন নিপীড়ন করেন’। শনিবার সন্ধ্যায় তিনি মেয়ের বুকে ‘কামড়ের দাগ’ দেখতে পেয়ে বিষয়টি জানতে পেরে পুলিশে অভিযোগ করেন। গ্রেপ্তার নুরুন্নবী ও তিনি প্রতিবেশী।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সিনহা জানান, রাতে এক নারী থানায় এসে তার তৃতীয় শ্রেণি পড়ুয়া নয় বছর বয়সী মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ করেন নুরুন্নবীর বিরুদ্ধে। এরপর তাকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি। তবে গ্রেফতাকৃত নূরনবী বিষয়টি অস্বিকার করেন। মেয়েটিকে চেক-আপের জন্য হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *