Saturday, July 4বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ঢাকার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই কহিনুর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন

বার্তা প্রতিনিধি: এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোহিনুর বেগম নীলা (৩৩) নামে পুলিশের এক এসআই মারা গেছেন। তার কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে। বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঢাকার মোহাম্মদপুর সিটি হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা বলেন, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে গত ২৯ জুলাই রাত ৯টায় নীলাকে গুরুতর অবস্থায় এ হাসপাতালে আনা হয়। এরপর থেকে থেকে আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্র রাখা হয়। বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে মারা যান তিনি।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চে এসআই কোহিনুর বেগম নীলার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তার দেড় বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে। তার মারা যাওয়ায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উর্ধ্বতন কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেন।
সূত্র: প্রতিদিনের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *