Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

জামাত বিহীন জাতীয় ঐক্যফ্রন্ট করার আহবান

একাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ভরাডুবির পর ফের আলোচনায় বসার পর বিএনপিকে দায়ী করলেন অনেক নেতারা। এর মধ্যে বিএনপিকে জামায়াতে ইসলামী ছাড়তে বলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কমিটির এক সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ড. কামাল হোসেন বলেন, ‘আমরা অতীতে জামায়াতকে নিয়ে রাজনীতির চিন্তাও করিনি। ভবিষ্যতেও পরিষ্কার যে, জামায়াতকে নিয়ে রাজনীতি করব না।’

বিএনপিকে জামায়াত ছাড়তে বলবেন কি না-এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘এটি বলা যেতে পারে। বিএনপিকে জামায়াত ছাড়ার প্রসঙ্গে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘আমরা ইতিমধ্যেই বিএনপির মহাসচিবকে বলেছি। তারা বলেছে, জামায়াত ধানের শীষে নির্বাচন করেছে, ঐক্যফ্রন্টের সঙ্গে তো নাই। তারপরও আমরা বিষয়টির সুরাহা চাই।’

লিখিত বক্তব্যে মোস্তফা মহসিন মন্টু আরও বলেন, ‘তাড়াতাড়ি জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করতে গিয়ে অনিচ্ছাকৃত যেসব ভুল-ক্রটি হয়েছে তা সংশোধন করে ভবিষ্যতের জন্য সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলা হবে। তবে এই মুহুত্বে বিএনপির সাথে কোন বৈঠক করবেন কিনা এখনো তা নিশ্চিত করে বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *