Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

নতুন মন্ত্রীসভার শপত আজ, নতুন মন্ত্রিদের আগমনের অপেক্ষায় বঙ্গভবন

মাহমুদুল হাছান, চট্টগ্রাম প্রতিনিধি: দলীয় সরকারের এই প্রথমবারের মত সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হওয়ায় একাদশ সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর টানা তৃতীয়বারের মতো একঝাঁক নতুন মুখ নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিসহ নতুন মন্ত্রিসভার সদস্য হচ্ছেন ৪৭ জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মন্ত্রিসভায় প্রথমবারের মতো জায়গা পেলেন ২৭ জন। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ চারজন নারী সদস্য রয়েছেন। আজ সোমবার বিকেলে বঙ্গভবনে শেখ হাসিনার নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নেবেন। শপথের যাবতীয় প্রস্তুতি শেষ করেছে বঙ্গভবন।

সোমবার বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রীদের নামের তালিকা ঘোষণা করেন। ইতিমধ্যে সাবেক রাষ্ট্রপতি, বিচারপতি, মন্ত্রী-এমপি, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক সরকারি পদস্থ কর্মকর্তা, সাহিত্যিক, সাংবাদিক, গুণীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১১শ’ ব্যক্তিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আর শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হচ্ছেন যারা:

মন্ত্রী

১. আ ক ম মোজাম্মেল হক- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
২. ওবায়দুল কাদের- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী
৩. ড. আবদুর রাজ্জাক- কৃষিমন্ত্রী
৪. আসাদুজ্জামান খান কামাল- স্বরাষ্ট্রমন্ত্রী
৫. ড. হাছান মাহমুদ- তথ্যমন্ত্রী
৬. আনিসুল হক- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী
৭. আ হ ম মুস্তফা কামাল- অর্থমন্ত্রী
৮. তাজুল ইসলাম- এলজিআরডি
৯. ডা. দীপু মনি- শিক্ষামন্ত্রী
১০. ড. আবদুল মোমেন- পররাষ্ট্রমন্ত্রী
১১. আবদুল মান্নান- পরিকল্পনামন্ত্রী
১২. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন- শিল্পমন্ত্রী
১৩. গোলাম দস্তগীর গাজী- বস্ত্র ও পাটমন্ত্রী
১৪. জাহেদ মালেক স্বপন- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী
১৫. সাধনচন্দ্র মজুমদার- খাদ্যমন্ত্রী
১৬. টিপু মুনশি- বাণিজ্যমন্ত্রী
১৭. নুরুজ্জামান আহমেদ- সমাজকল্যাণমন্ত্রী
১৮ শ ম রেজাউল করিম- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
১৯. শাহাব উদ্দিন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী
২০. বীর বাহাদুর উশৈসিং- পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
২১. সাইফুজ্জামান চৌধুরী- ভূমিমন্ত্রী
২২. নুরুল ইসলাম সুজন- রেলপথমন্ত্রী
২৩. স্থপতি ইয়াফেস ওসমান- বিজ্ঞান ও প্রযক্তিমন্ত্রী
২৪. মোস্তাফা জব্বার- ডাক ও টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রতিমন্ত্রী

১. কামাল আহমেদ মজুমদার- শিল্প
২. ইমরান আহমদ- প্রবাসীকল্যাণ
৩. জাহিদ আহসান রাসেল- যুব ও ক্রীড়া
৪. নসরুল হামিদ- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
৫. আশরাফ আলী খান খসরু- মৎস্য ও প্রাণিসম্পদ
৬. বেগম মন্নুজান সুফিয়ান- শ্রম ও কর্মসংস্থান
৭. খালিদ মাহমুদ চৌধুরী- নৌপরিবহন
৮. জাকির হোসেন- প্রাথমিক ও গণশিক্ষা
৯. শাহরিয়ার আলম- পররাষ্ট্র
১০. জুনায়েদ আহমেদ পলক- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
১১. ফরহাদ হোসেন- জনপ্রশাসন
১২. স্বপন ভট্টাচার্য- এলজিআরডি
১৩. জাহিদ ফারুক- পানিসম্পদ
১৪. মুরাদ হাসান- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ
১৫. শরিফ আহমেদ- সমাজকল্যাণ
১৬. কে এম খালিদ- সংস্কৃতিবিষয়ক
১৭. ডা. এনামুর রহমান- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
১৮. মাহবুব আলী- বেসামরিক বিমান ও পর্যটন
১৯. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ- ধর্মবিষয়ক

উপমন্ত্রী

১. বেগম হাবিবুন নাহার- পরিবেশ, বন ও জলবায়ু পবির্তন
২. এনামুল হক শামীম- পানিসম্পদ
৩. মহিবুল হাসান চৌধুরী নওফেল- শিক্ষা।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এতে মহাজোটের শরিকদের মধ্যে আওয়ামী লীগ ২৫৬টি এবং জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। এছাড়া ওয়ার্কার্স পার্টি তিনটি, জাসদ দুটি, বিকল্পধারা দুটি এবং বাংলাদেশ জাসদ, তরীকত ফেডারেশন ও জাতীয় পার্টি (জেপি) একটি করে আসন পায় নির্বাচনে। আর বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টে বিএনপি পাঁচটি, গণফোরাম দুটি ও স্বতন্ত্র প্রার্থীরা পায় তিনটি আসন। তবে এবারের সুষ্ঠ নির্বাচন হওয়ায় আগের মত তেমন কনো হতাহতের ঘটনা না ঘটায় বিশ্ব নেতাদের সুনাম কুড়াতে সক্ষম হয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
সূত্র: মানব কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *