Sunday, April 26বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

মিজানুর রহমানের গায়ে হলুদ সম্পূর্ণ,২৮ তারিখ প্রিতিভোজ

বার্তা প্রতিনিধি-চট্টগ্রাম: আজ ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার মো: মজিবুল হকের একমাত্র ছেলে মো: মিজানুর রহমান মিজানের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। মো: মজিবুল হক প্রকাশ মজল হক ও হাসনা আরা বেগমের একমাত্র ছেলে বর মো: মিজানুর রহমান মিজান ও কনে মো: দিলদার খান ও রোকসানা পারভিনের কন্যা নিগার সুলতানা ইতির সাথে বিবাহোত্তর অনুষ্ঠানের পূর্ববর্তী গায়ে হলুদ, চট্টগ্রাম কর্ণফুলি শিশু পার্কের ভীতর সারাহ রেস্তোরাতে এক জমকালো আয়জনে আনুমানিক রাত ৯.৫০ ঘটিকার সময় অনুষ্ঠান শুরু হয়। মিজানুর রহমানের পিতা মুজিবুল হক ও মাতা হাসনা আরা বেগম এবং একমাত্র বোন সুমি ও তার আত্নিয় স্বজনদের আগমনে কর্ণফুলি শিশু পার্কের ভীতরে এক মহা মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠান শুরুর পর আগত অতিথিদের মহিলা ও শিশুদের এবং পুরুষদের ভিন্ন ভাবে আপ্যায়ন করানো হয়। আপ্যায়ন পরবর্তী আগমনী অতিথিদের জন্য রয়েছে গরম পেয়াজু ও চা। এছাড়াও বর মিজানের সাথে যারা ছবি তোলেন তাদের জন্য রয়েছে কেক যা বর সবাইকে খাওয়ান এবং এক মহা আনন্দ উপভোগ করেন। রাত প্রায় ১১.১০ মিনিটের সময় মেয়ের বাড়ী থেকে মেয়ের বোন, বান্দবী ও আত্নীয় স্বজনরা গায়ে হলুদের আনুষাঙ্গিক জিনিস সহ মিষ্টি খেজুর ও স্বাধে ভরা চকলেট ও বিভিন্ন ফুল দিয়ে বরকে বরন করেন। আগামী শনিবার ধ্রুবতারা কনভেনশন হলে শুভ বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর যাত্রা আনুমানিক রাত ৮টা ও প্রিতিভোজ রাত ৮.৩০ মিনিটে শুরু হয়ে আগত অথিতিদের বরন করে নেয়া হবে এবং তাদের আপ্যায়নে ভোজের আয়োজন করা হয়েছে। উক্ত শুভ অনুষ্ঠানে এলাকার মুরুব্বী ও বন্ধুবান্দবকে যথা সময়ে উপস্থিত থাকতে বরের পক্ষ থেকে মো: মজিবুল হক (মজল হক), মো: আজিজুল হক, মো: নুরুল হক এবং ভাইদের পক্ষে জাহাঙ্গীর, রনি, রোহান ও আরিফ বিনীত ভাবে অনুরোধ করেছেন এবং দোয়া ছেয়েছেন। গায়ে হলুদের অনুষ্ঠানে রাত ১২টার পরে আগত অতিথিরা গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন এই সময় উপস্থিত ছেলে মেয়েরা এক আনন্দ উপভোগ করেন এবং সকলে এই মহতি অনুষ্ঠানে গান আর নিত্যে এক জমকালো অনুষ্ঠান উপহার নেন। পরিশেষে মো: মিজান সকলের কাছে দোয়া ছেয়ে গায়ে হলুদের অনুষ্ঠানের সমাপ্তি করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শাকিল আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *