Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

৪১ বছর ধরে ইরানে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে আসছে যুক্তরাষ্ট

বার্তা প্রতিনিধি: বিশ্বের অদ্বিতীয় ক্ষমতাধর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র গত ৪১ বছর ধরে ইরানে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে আসছে। তবে তাদের এ কখনও পূরণ হবে না। ইসলামি বিপ্লবের মাধ্যমে এ ভূখণ্ড থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তবে ওয়াশিংটনের পক্ষে বিষয়টি মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। মঙ্গলবার তেহরানের আজাদি স্কয়ারে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা শেষে সমবেত জনতার উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

হাসান রুহানি বলেন, ইসলামি বিপ্লব কেবল ইরান নয় সেইসঙ্গে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল, মুসলিম বিশ্ব এবং স্বাধীনচেতা মানুষের ওপর গভীর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, ইরানের শক্তিত্তা সম্পর্কে সম্যক অবগত থাকার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গোড়া থেকেই ইরানের সঙ্গে ঘোর শত্রুতা করে এসেছে।

এদিন ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানির বিষয়েও কথা বলেন রুহানি। তিনি বলেন, সোলাইমানি মধ্যপ্রাচের বিভিন্ন দেশ; বিশেষ করে ইরাক, সিরিয়া ও লেবাননে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানে ইমাম খোমেনির নেতৃত্বে ইসলামি বিপ্লবের মধ্য দিয়ে মার্কিনপন্থী শাসনের অবসান ঘটে। সে ঘটনার ৪১ তম বার্ষিকীতে মঙ্গলবারের এ শোভযাত্রা অনুষ্ঠিত হলো। সূত্র: পার্স টুডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *