Monday, February 16বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

২৩৭ আসনে বিএনপির প্রার্থী চুড়ান্ত

বাংলাদেশের ২০২৪ গন অভ্যুথ্যানের পর আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।

Thank you for reading this post, don't forget to subscribe!

নেতাদের নিয়ে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন: ড. জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে বাংলাদেশের কড়া হুসিয়ারি ভারতকে

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া–০৭, ফেনী-০১ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন সহ বিএনপির নিতিনির্ধারী নেতারা।
আরো পড়ুন:ইসলামিক স্কলারগণের সমন্বয়ে গঠিত হলো ”হাসানাহ ফাউন্ডেশেন” চেয়ারম্যান মিজানুর রহমান আজহারী

এদিকে প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়।
আরো পড়ুন: আবারো বাড়লো স্বর্ণের দাম ২ নভেম্বর ২০২৫

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এখন থেকেই নির্বাচনী প্রচারনা করতে পারবেন ঘোষনাকৃত প্রার্থীরা।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *