Tuesday, June 23বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করায় যুবক গ্রেপ্তার

মিনহাজ, চট্টগ্রাম প্রতিনিধি: সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমকে গুরুত্ব দিলেও একশ্রেনীর প্রতারকরা উসকানিমূলক ও অসামাজিক কার্য্যকলাপে লিপ্ত। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়ে ‘উসকানিমূলক অপপ্রচারের’ অভিযোগে বাঁশখালী থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Thank you for reading this post, don't forget to subscribe!

র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, সোমবার ভোরে বাঁশখালী উপজেলার শেখেরখিল এলাকা থেকে জাহিদুল ইসলাম নামের ২০ বছর বয়সী ওই তরুণকে তারা গ্রেপ্তার করেন।

মেজর মেহেদী বলেন, ‘জাহিদুল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। ভোরে জাহিদুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।’

চান্দগাঁও ক্যাম্পের র‌্যাব কর্মকর্তা মেহেদী জানান তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার প্রস্তুতি চলছে । বিডিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *