
বার্তা প্রতিনিধি: মিডিয়া মানে খ্যাত আর খ্যাতি অর্জন শেষ পরে গোপনে ভালবাসা। তাররার গোপনে বিয়ে। কনার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। সম্প্রতি বাংলাদেশের খ্যতনাম সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা সাত বছরের প্রেম শেষে বিয়ে করেছেন। বর ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার। তিন মাস আগে বিয়ে হলেও সম্প্রতি গণমাধ্যমের কাছে বিষয়টি স্বীকার করেছেন কনা। কাগজে-কলমে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও এখনো কোনো ধরনের আয়োজন করেননি বলে জানিয়েছেন শিল্পী।
Thank you for reading this post, don't forget to subscribe!সংগীতশিল্পী দিলশাদ নাহার জানান, একেবারে ঘরোয়া পরিবেশে পারিবারিক সদস্যদের নিয়ে গত ২১ এপ্রিল বিয়ে হয়। ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে খুব একটা প্রচার হোক, দুই পরিবারের কেউই চাননি। তবে ভক্তদের একটা আগ্রহ থাকে তারকার জীবন নিয়ে। সে কথা ভেবে একটু দেরি হলেও তা জানানোর সিদ্ধান্ত নিয়েছি।
খ্যাতনাম এই সংগীতশিল্পী আরও জানান, পরে বিবাহোত্তর সংবর্ধনার সময় বড় আকারে অনুষ্ঠান করা হবে। তবে কবে হবে তা তিনি নির্দিষ্ট করে বলেননি।
সূত্র: বিডি প্রতিদিন

