Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

শোভন রব্বানী পদত্যাগ পত্র জমা দিয়েছেন প্রধান মন্ত্রীর কাছে

বার্তা প্রতিনিধি: খোদ মাননীয় প্রধান মন্ত্রীর অসন্তোস ও নানা বিতর্কের পর অবশেষে ছাত্রলীগের সভাপতির পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদকের পদ থেকে গোলাম রাব্বানীকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে শোভন ও রব্বানী প্রধান মন্ত্রীর কাছে তাদের পদত্যাগ পত্র পাঠিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ শনিবার ১৪/০৯/২০১৯ইং রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হওয়ার পরে তাদের পদত্যাগ পত্র প্রধান মন্ত্রীর কার্যালয়ে পৌচে।

এদিকে সূত্রে জানা গেছে ছাত্রলীগের সভাপতি শোভনকে সরিয়ে এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আল নাহিয়ান খান জয়কে আর ছাত্রলীগের সাধারন সম্পাদক রাব্বানীকে সরিয়ে এই পদে লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ।

আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আরো কি সিদ্ধান্ত হয়েছে তা এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *