Friday, June 12বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে ৮ জনের মৃত্যু

বার্তা প্রতিনিধি: এবার ফিলিপাইনে শক্তিশালী দুটি ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৬০ জন। আজ শনিবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় একটি দ্বীপে ভূমিকম্প দুটি আঘাত হানে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে প্রথম ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন বেশিরভাগ মানুষ ঘুমাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এতে করে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ১৬ মিনিটে দেশটির বৃহত্তম লুজন দ্বীপের উত্তরে বাতানেস প্রদেশের ইতবায়াত নামক শহরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী এ ভূমিকম্পে প্রকম্পিত হয় গোটা শহর। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৪।

এর পর স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ইতবায়াতে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা প্রাথমিকভাবে ৬ দশমিক ৪ মাত্রার বলা হলেও পরে তা কমিয়ে ৫ দশমিক ৯ বলে জানানো হয়।

ভূমিকম্পে বাড়িঘর ভেঙ্গে যাওয়াসহ বিভিন্ন ভবন ভয়াবহভাবে প্রকম্পিত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রত্যাশিত আফটার শক হলেও সুনামির শঙ্কা নেই বলে জানিয়েছে ফিলিপাইন সরকারের ভূমিকম্পবিষয়ক দপ্তর।

এ প্রসঙ্গে শহরের মেয়র রাল ডি সাগোন এএফপিকে বলেন, ভূমিকম্পে আটজনের মৃত্যু এবং আনুমানিক ৬০ জন আহত হয়েছেন। তবে আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

এর আগে গত এপ্রিলে ফিলিপাইনে ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত হন। সেদিন রাজধানী ম্যানিলার উত্তরাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

সূত্র: আমাদের সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *