
বার্তা প্রতিনিধি: একজন প্রধান মন্ত্রী হয়ে তিনিও প্রমান করলেন চিকিৎসা নিতে তিনিও জনগনের একজন। আজ শনিবার (১১ জানুয়ারী) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে লাইনে দাঁড়িয়ে সাধারণ রোগীদের মতোই ১০ টাকায় টিকিট কেটে হাসপাতালে চিকিৎসা নেন প্রধানমন্ত্রী।তিনি চক্ষু শিবিরে আসা সাধারন জনগনের সাথে লাইনে দাড়িয়ে টিকিট নিয়েছেন এবং তারপর ডাক্তার দেখিয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলাদেশের খ্যাতনামা এই জনগন বান্দব এই প্রধান মন্ত্রী শেখ হাসিনা এর আগেও হাসপাতালে এভাবে চিকিৎসাসেবা নিয়েছিলেন । এর আগে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে একইভাবে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী।
ডাক্তার দেখানোর প্রধানমন্ত্রী হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান। তিনি ডাক্তার ও নার্সদের উদ্দেশ্য করে বলেন আপনারা জনগনের সেবক তাই যারা চিকিৎসা নিতে তারা যেন ভাল চিকিৎসা পায় তার দিকে সকলকে খেয়াল রাখার নির্দেষনা দেন।
সূত্র: মানবকন্ঠ

