Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

রাষ্ট পক্ষের আবেদন মিন্নির জামিন স্থগিত ছেয়ে

বার্তা প্রতিনিধি: বহুল আলোচিত বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফ হত্যাকাণ্ডে প্রধান সাক্ষী থেকে গ্রেফতার হওয়া আয়শা সিদ্দিকা মিন্নিকে দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার হাইকোর্টের দেয়া জামিন সংক্রান্ত রায় প্রকাশিত হওয়ার পর অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সুফিয়া খাতুন এ আপিল দায়ের করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রিপাত হত্যা মামলার এখন প্রধান আসামি মিন্নিকে দেয়া জামিনের ৭ পৃষ্ঠার রায় প্রকাশিত হয়। এতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সই রয়েছে।

এদিকে নিয়ম মোতাবেক গত ২৯ আগস্ট মিন্নির জামিনের বিষয়ে জারি করা রুল যথাযথ বলে ঘোষণা করেন হাইকোর্ট। তবে জামিনে মুক্ত হওয়ার পর মিন্নিকে মিডিয়ার সঙ্গে কথা না বলার নির্দেশ দিয়েছেন আদালত।

উল্যেখিত ঘটনাটি ঘটি গত ২৬ জুন। সেখানে প্রকাশ্যে দিবালোকে একদল সন্ত্রাসীরা বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরের দিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম শরীফ বরগুনা থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে ১৬ জুলাই মিন্নিকে তার বাবার বাড়ি থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এরপর রাত ৯টায় তাকে গ্রেফতার দেখানো হয়। মিন্নি এখনো জেল হাজতে রয়েছে।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *