Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

কমিল্লায় ভুঁয়া ৩ এমবিবিএস ডাক্তার আটক

বার্তা প্রতিনিধি: নিজেদেরকে আর কত বেছবে মানুষ আর কত ঠকাবে সাধারনদের। আবারো কুমিল্লার তিতাস ও দাউদকান্দি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩ ভুয়া এমবিবিএস ডাক্তারকে রোগী দেখা অবস্থায় আটক করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত রোববার বিকেলে র‌্যাব-১১ এর উপ পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে র‌্যাব জানায়, তিতাস উপজেলার মোহন জেনারেল হাসপাতালে নিজ চেম্বারে রোগীর দেখার সময় ভুয়া ডাক্তার ইশরাত জাহান (৩০) ও তার স্বামী কাওসার আহম্মেদকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ডাঃ ইশরাত জাহান (সিপু), এমবিবিএস, সিএমইউ এন্ড ডিএমইউ (ঢাকা), পিজিটি (গাইনি এন্ড স্বাস্থ্য) লেখা বিপুল পরিমাণ ভিজিটিং কার্ড ও রোগীর দেখার প্রেসক্রিপশন (যেখানে তার স্বাক্ষর আছে), ১টি রোগী দেখার স্টেথিস্কোপ, ১টি ভুয়া অটোসীল ও ১ টি স্পেনোমিটার জব্দ করা হয়।

এছাড়াও আরো পৃথক আরেকটি অভিযানে দাঊদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের আমির খাঁ মার্কেটের ২য় তলায় পূর্ণ কেয়ার সেন্টারের নিজ চেম্বারে রোগীর দেখার সময় ভুয়া ডাক্তার মো. আবু সাঈদকে (৩৮) আটক করা হয়। তার পিতার নাম মৃত আব্দুল মালেক।

গ্রেপতার করার সময় তার কাছ থেকে ডাঃ মো. আবু সাঈদ, এমবিবিএস, সিএমইউ আল্ট্রা (ঢাকা বিশ্ববিদ্যালয়), ডিএমইউ, সিপিআর (বারডেম হাসপাতাল), সিটিএম (নাক, কান, গলা, মেডিসিন), মেডিসিন, মা ও শিশু (সনোলজিস্ট) লেখা বিপুল পরিমাণ ভিজিটিং কার্ড, রোগীর দেখার প্রেসক্রিপশন (যেখানে তার স্বাক্ষর আছে), লিফলেট ও ভুয়া অটোসীল জব্দ করা হয়।

ঠিক একই সময়ে আরো একটি অভিযানে একই বাজারে সামিহা প্লাজার ২য় তলায় পদ্ম ডায়াগনিস্টিক সেন্টারের নিজ চেম্বারে রোগীর দেখার সময় ভুয়া ডাক্তার মহসিন মিয়াকে (৩৯) গ্রেফতার করা হয়। তার পিতার নাম মোস্তাক আহম্মেদ।

রোগী দেখার সময় তার কাছ থেকে ডাঃ মহসিন আহম্মেদ সরকার, ডিএমসি, সিএইচডব্লিউ, বিএইচই, স্বাস্থ্য, সিএ ইউ আল্ট্রা, মা ও শিশু গাইনি, চর্ম ও যৌন, নাক, কান, গলা অভিজ্ঞ এক্স পিটি ইন জেনারেল হাসপাতাল কুমিল্লা লেখা রোগীর দেখার প্রেসক্রিপশন (যেখানে তার স্বাক্ষর আছে), বিপুল পরিমাণ ভিজিটিং কার্ড, রোগী দেখার ১ টি স্টেথিস্কোপ, ১ টি ভুয়া অটোসীল ও ১ টি স্পেনোমিটার জব্দ করা হয়।

অভিজান করার পর গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তাদের বাড়ি কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায়। তারা দীর্ঘদিন যাবৎ নিজেদেরকে বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে অনুমোদনবিহীন মোহন জেনারেল হাসপাতাল, পূর্ণ কেয়ার সেন্টার ও পদ্মা ডায়াগনিস্টিক সেন্টারে নামে প্রাইভেট হাসাপাতালে নিয়মিত রোগী দেখা, রোগীদের বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট তৈরি করে আসছে।

র‌্যাব-১১ এর উপ পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তাদের এমবিবিএস ডাক্তারি সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে তারা কোন এমবিবিএস সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেনি।

পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ প্রতারণার আশ্রয় নিয়ে বিএমডিসির নিবন্ধনকৃত এমবিবিএস ডাক্তার ও বিভিন্ন রোগের অভিজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে অনুমোদনবিহীন প্রাইভেট হাসাপাতালে নিয়মিত রোগী দেখাসহ তাদের প্রেসক্রিপশন দিয়ে আসছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান আইনশৃংখলা বাহিনী।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *