
রানু আক্তার: ঈদের ছুটি শেষে যখন রাজধানী বাসি ঢাকায় ফিরছে ঠিক তখনী রাজধানীর মিরপুর-৭ এর চলন্তিকা মোড়ে একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঐ বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট। আজ শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!রাজধানীর ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোলরুমে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ গণমাধ্যমকে জানান, মিরপুরে রুপনগর থানার পেছনের বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট সেখানে গিয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সঙ্গে পুলিশ সদস্য ও এলাকাবাসী কাজ করছেন। তবে আগুন লাগার কোন সূত্রপাত এখনো খুঁজে পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ সদস্যরা।
তবে কি কারনে আগুন লাগতে পারে প্রাথমিকভাবে সেই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলে জানা যায়।
তবে ফায়ার সার্ভিস ও রুপনগর থানা সূত্র জানায়, আগুন বেশ বড় আকার ধারণ করছে। এক নিয়ন্ত্রন অনেক কঠিন হয়ে পড়েছে। তবে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা অব্যাহত রয়েছে।

