Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

মাদ্রাসা ছাত্রী লিজা মাস পেরুলেও বাড়ী ফিরেনী

বার্তা প্রতিনিধ: কোন কাজে নয় হয়তো মায়ের সাথে তার কোন বিষযে বনাবনি না হওয়ায় গত মাসে লিজা তার মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হবার পর ১ মাস পেরিয়ে গেলেও কোনও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রী লিজা আক্তরের (১৪)। মেয়ের কোনও খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন লিজার মা।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে এ বিষয়ে থানা ও র‌্যাবের কাছে অভিযোগ দিলেও তারা লিজার কোনও সন্ধান দিতে পারেনি।
সূত্রে জানা গেছে, স্বামীহারা রুবিয়া বেগম তার দুই ছেলে মেয়ে নিয়ে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মোল্লা বাড়ি সড়কের একটি বাড়িতে থাকতেন।

ছাত্রী লিজা গোয়ালচামটস্থ ২নং সড়কে অবস্থিত ইসলামিয়া মহিলা মাদ্রাসায় পড়ালেখা করতো। গত ৫ মার্চ সকালে লিজার মা রুবিয়া বেগম মাদ্রাসায় না যাওয়ায় মেয়েকে বকাঝকা করেন। পরে রুবিয়া বেগম তার ছোট ছেলেকে নিয়ে স্কুলে চলে যান।

তবে এসময় লিজা বাড়িতে একাই ছিল। রুবিয়া বেগম বাড়ী ফিরে দেখতে পান লিজা বাড়িতে নেই। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনও সন্ধান পাননি তিনি।

লিজার মা বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তীতে স্থানীয় র‌্যাব ক্যাম্পেও অভিযোগ দেয়া হয়।

প্রায় দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও লিজার কোনও সন্ধান পায়নি তার পরিবার। লিজার কোনও খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা রুবিয়া বেগমসহ লিজার স্বজনেরা। তাদের ধারণা, লিজাকে কেউ অপহরণ করে নিয়ে গেছে।

কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম সিদ্দিকী জানান, এ বিষয়ে দেশের বিভিন্ন থানায় ম্যাসেস পাঠানো হয়েছে। লিজার সন্ধানে পুলিশ তৎপর রয়েছে। তবে একমাসেও লিজাকে না পাওয়ায় লিজার পরিবারের অচলাবস্তা বিরাজমান রয়েছে।

সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *