
বাংলাদেশসহ বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এই করোনাভাইরাস।
এদিকে গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
অন্যদিকে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বাংলাদেশে গতকাল শনিবার মৃত ব্যক্তির বয়স ৭৩ বছর জানিয়ে তিনি বলেন, দেশে এখন প্রাতিষ্ঠানিকভাবে ৫০ জন কোয়ারেন্টাইনে এবং ১৪ হাজার জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
বাংলাদেশে এর আগে গত ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। তবে করোনা ভাইরাসে সবছেয়ে নিজেদের সচেতনই প্রধান্য দিতে সরকার থেকে বলা হয়েছে।

