Sunday, April 26বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

মাত্র ১৫ হাজার ৯৫৫ ভোটে ঢাকা-১০ আসনের এমপি

বার্তা প্রতিনিধি: আবারো আওয়ামীলীগের জয়। ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শফিউল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৫ হাজার ৯৫৫ ভোট।

Thank you for reading this post, don't forget to subscribe!

৩ লাখ ২১ হাজার ২৭৫ ভোটের মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ১৬,৯৬৫। অর্থাৎ, মাত্র ৫.২৮ শতাংশ ভোট পড়েছে। এরমধ্যে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রবিউল আলম রবি পেয়েছেন মাত্র ৮১৭ ভোট।

এর আগে করোনা আতঙ্কের মধ্যে শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়।

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও করোনা আতঙ্কে ভোটার উপস্থিত ছিলো খুবই কম। যদিও নির্বাচন কমিশন থেকে হ্যান্ড স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল প্রতিটি কেন্দ্রে।

ঢাকা- ১০ আসনের সংসদ সদস্য ছিলেন শেখ ফজলে নূর তাপস। গত ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনে ডিএসসিসির মেয়র পদে তিনি নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর তিনি এই আসন থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে এত কম ভোট পেয়ে এই প্রথম বাংলাদেশে কোন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *