
বার্তা প্রতিনিধি: দীর্ঘ তিন দশক পর নির্বাচনে ঢাকসুর ভোটে অনিয়ম, কারচুপি, ব্যালট পেপার ছিনতাই, জালভোট ও ছাত্রলীগের আধিপত্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে প্রগতিশীল বামজোট, ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার থেকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। এসময় সব ক্লাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে প্রগতিশীল বামজোট, ছাত্র ফেডারেশন ও কোটা আন্দোলনসহ বিভিন্ন পদের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে ভোট প্রত্যাখ্যান করেন বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী।
সংবাদ সম্মেলনের সময় অন্য প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। ছাত্রদলের প্রতিনিধিরাও এ সময় মধুর ক্যান্টিনে উপস্থিত থেকে সমর্থন দেন। সংবাদ সম্মেলনে লিটন নন্দী বলেন, ‘আমরা এই প্রহসন ও জালিয়াতির নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
বামজোটের ভিপি লিটন নন্দী নির্বাচন প্রত্যাখ্যান করার পাশাপাশি নতুন নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘নির্বাচনের নতুন পরিচালনা কমিটি গঠন, একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপন এবং স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করতে হবে।
নির্বাচন বর্জন করা ছাত্ররা এসব দাবি নিয়ে ভিসি ভবনে অবস্থান নেন প্রার্থীরা। তবে সূত্রমতে জানা যায় ঢাকসু নির্বাচন সুষ্ঠ হয়েছে নির্বাচন বর্জন অযৌক্তিক।
সূত্র: মানবকণ্ঠ

