Monday, July 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ডাকসুর নির্বাচন সুন্দর হয়েছে জিততে না পেরে সড়যন্ত্র শুরু করেছে- শোভন

বার্তা প্রতিনিধি: দীর্ঘদিন পরে হলেও হওয়া ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুতে ছাত্রলীগ প্যানেলের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন৷

Thank you for reading this post, don't forget to subscribe!

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে৷ রোকেয়া হলে কেন্দ্রের ভেতরে নুরুল ও লিটন নন্দীকে মারধরের ঘটনা ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ডাকসুতে ছাত্রলীগ প্যানেলের জিএস প্রার্থী গোলাম রাব্বানী বলেন, সুন্দর পরিবেশ বাম সংগঠনসহ ছাত্রদলের বিভিন্ন নেতারা যে তাণ্ডব চালিয়েছে,তার নিন্দা জানাই আমরা।

এই সময় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আরো বলেন নির্বাচন সুষ্ঠ ও সুন্দর হয়েছে। ছাত্রছাত্রীরা উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ নির্বাচনে জয়ী হয়েছে জেনে বামপন্থির ছাত্র নেতারা ও ছাত্রদলের নেতারা গুজব ছড়াচ্ছেন। আমরা তাদের এহেন অসত উদ্দেশ্যের নিন্দা জানাই।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *