Tuesday, June 23বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বারাদার ঘানি হলেন জঙ্গি সংগঠন তালেবানের রাজনৈতিক নেতা

বার্তা অনলাইন প্রতিনিধি: জঙ্গি সংগঠন তালেবানের শক্তি আরো নতুন করে সাজাতে চান। এরই ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক প্রধান হিসেবেন মোল্লাহ আব্দুল ঘানি বারাদারের নাম ঘোষণা করেছে তালেবান। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার মধ্যে তালেবান এই রদবদল করল। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় তালেবানদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিবৃতিতে তালেবানদের পক্ষ থেকে বলা হয়, তাদের দলে এই নতুন রদবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সমঝোতা আলচনাকে শক্ত এবং সঠিকভাবে পরিচালনার জন্য করা হয়েছে । তবে ওই বৈঠকে এটি স্পষ্ট করে বলা হয়নি যে কবে নাগাদ ঘানি রাজনৈতিক প্রধান হিসেবে দায়িত্ব নিবে।

এ বিষয়ে একজন জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা জানান, খুব শিগগিরই বারাদার কাতার আসবে। তাকে নতুন পদ দেয়া হয়েছে কারণ যুক্তরাষ্ট্র চায় নেতা শান্তি আলোচনায় জ্যেষ্ঠ তালেবান নেতাকে চায়।

এর আগে গত বছর আট বছর কারাগারে কাটিয়ে পাকিস্তান থেকে জেল থেকে মুক্তি পায় মোল্লাহ আব্দুল ঘানি বারাদার। তিনি তালেবানের সেকেন্ড ইন কমান্ড এবং সহ – প্রতিষ্ঠাতা। তবে তারা বিশ্ব শান্তি চান এবং কারো উপর প্রতিহিংসার কোন আশা তাদের নেই।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *