Tuesday, June 23বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বাবরী মসজিদ নিয়ে বিতর্কে মামলার শুনানী স্থগিত রাখলেন আদালত

বার্তা প্রতিনিধি: ভারতের বাবরী মসজিদকে নিয়ে বিতর্কে টানা ৪০ দিন শুনানির পর শেষ হলো অযোধ্যা বাবরী মসজিদের জমি বিতর্ক নিয়ে করা মামলার শুনানি। আজ বুধবার আদালতে বিভিন্ন পক্ষের নাটকীয় বাকবিতণ্ডার পর বিচারকের রায় ঘোষণার দিন থাকলেও তা আপাতত স্থগিত রেখেছেন ভারতের সুপ্রিম কোর্ট।

Thank you for reading this post, don't forget to subscribe!

পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে মামলায় অংশগ্রহণকারীদের লিখিত বক্তব্য পেশ করতে নির্দেশও দিয়েছেন আদালত। এই মামলার রায় আগামী ১৭ নভেম্বর দেওয়া হতে পারে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও জিনিউজ’র প্রতিবেদনে বলা হয়, আজ শুনানি শুরুর পরপরই খবর ছড়ায় যে, আদালত গঠিত মধ্যস্থতাকারী কমিটিতে তাদের দাবি তুলে নেওয়ার কথা জানিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড। ওই প্রস্তাব কমিটির সদস্য শ্রীরাম পঞ্চুর কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়। তবে ওই প্রস্তাবের কথা অস্বীকার করেন বোর্ডের আইনজীবী জাফরইয়াব জিলানি।

তবে অযোধ্যা বিতর্কে মুসলিমদের পক্ষে সাতটি সংগঠন মামলা করেছে। এর মধ্যে শিয়া ওয়াকফ বোর্ড আগেই জানিয়ে দিয়েছে তারা রাম মন্দির তৈরির পক্ষে।

জানা যায় আজ শুনানি শুরু হতেই আদালতে একটি পিটিশন পেশ করেন অল ইন্ডিয়া হিন্দু মহাসভার আইনজীবী বিকাশ সিং। ওই নথির মধ্যে ছিল একটি বই। বইটির লেখক কিশোর কুণাল। এরপরই তীব্র আপত্তি করে মুসলিম পক্ষের আইনজীবী রাজীব ধাওয়ান। হিন্দু মহাসভার পেশ করা ওই বই, কিছু নথি ও ম্যাপ ছিঁড়ে ফেলেন ধাওয়ান।

এদিকে আদালতে ধাওয়ান জানান, হিন্দু মহাসভার ওই নথি ও বইটিকে সাক্ষ্য হিসেবে গণ্য করা যাবে না। কারণ বইটি লেখা হয়েছে অতিসম্প্রতি। শুধু তাই নয় সুপ্রিম কোর্টের রেকর্ড থেকেও এইসব নথির কথা বাদ দেওয়া হোক। এরপরই ওইসব নথি ছিঁড়ে ফেলা হয়। এরপরই প্রধান বিচারপতি ঘোষণা করেন এভাবে চললে তিনি এজলাস ছেড়ে চলে যাবেন।

সূত্র: দৈনিক আমাদের সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *