Saturday, June 13বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বাংলাদেশে কোথাও চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদ

বার্তা প্রতিনিধি : আজ বাংলাদেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এবার ৩০ রোজা পূর্ণ করে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। বাংলাদেশের ৬৪ জেলা থেকে খবর নেওয়া হয় কোথাও শাওয়ালের চাঁদ দেখা গেছে কি না। সব জায়গা থেকেই চাঁদ দেখতে না পাওয়ার খবর পাওয়া যায়।

চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে ওই সভায় ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কোন রকম গুজব না ছড়িয়ে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদ উৎজাপনের জন্য সকলকে আহবান জানান চাঁদ দেখা কমিটি। মহান এই পবিত্র মাহে রমজানের ত্রিশটি রোজা পূর্ণ হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *