
বার্তা প্রতিনিধি: প্রেসিডেন্ট ট্রাম্পের জরুরী অবস্থার ঘোষনা আসতে পারে বলে বিবিসির বরাত দিয়ে আন্তর্জাতিক সিমান্তে দেয়াল নির্মানে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত সরকারি অর্থ বরাদ্দ না দেয়া হলে জাতীয় জরুরী অবস্থা জারি করা হবে। হোয়াইট হাউজের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
Thank you for reading this post, don't forget to subscribe!হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সরকারের শাট ডাউন বন্ধ করার জন্য সে(ট্রাম্প) একটি সীমান্ত নিরাপত্তা বিলে স্বাক্ষর করবেন তবে মেক্সিকো সীমন্তে দেয়াল নির্মাণের জন্য জাতীয় জরুরী অবস্থা ঘোষণা সহ অন্যান্য নির্বাহী ক্ষমতা ব্যবহার করতে পারেন তিনি।
এদিকে হোয়াইট হাউজের এমন বিবৃতির প্রতিক্রিয়ায় জ্যেষ্ঠ ডেমোক্রেট সদস্যরা ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন যে এটি পুরো ক্ষমতার অপব্যবহার এবং একটি নীতিহীন কাজ ।
প্রসঙ্গত, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ছিল ট্রাম্পের নির্বাচনী প্রতিজ্ঞার মধ্যে অন্যতম। কিন্তু এই দেয়াল নির্মাণের জন্য এখনও পর্যন্ত প্রয়োজনীয় সরকারি বরাদ্দ পায়নি ট্রাম্প।
বৃহস্পতিবার মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রায় ১৪০ কোটি ডলার বরাদ্দ দিতে রাজি হলেও মার্কিন প্রেসিডেন্টের দাবির তুলনায় সেটি অনেক কম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত দেয়াল নির্মাণের জন্য ৫৭০ কোটি ডলার বরাদ্দ চেয়েছিলেন। ট্রাম্প বলেন এটি আমার নির্বাচনী ওয়াদা। তাই যেকোন মু্ল্যেই হোক দেয়াল নির্মান করতেই হবে। তার জন্য জুরুরী অবস্তা ঘোষনা কার্যকরের সময় নির্ধারন করার ব্যাপারে অালোচনা চলচে বলে জানান বিবিসি।
সূত্র: মানবকণ্ঠ

