
বার্তা প্রতিনিধি: এবার একই সাথে নতুন দম্পতি ফাঁস দিয়ে মারা গেলেন। জানা যায় বিয়ের মাত্র তিন দিন পর একই দড়িতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে দম্পতি। সোমবার বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকার একটি বাড়ি থেকে ওই দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিস গ্রামের গোলাম মাওলার ছেলে মোহাম্মদ আলী (২০) ও তার স্ত্রী একই উপজেলার সালানচর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুমানা খাতুন (১৬)।
মোহাম্মদ আলী কাজীপুরের ক্যাপ্টেন মনসুর আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। রুমানা হরিণধরা এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় কাজ করত।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে হরিণধরা এলাকার বজলু মিয়ার ভাড়া বাড়ির একটি কক্ষে তাদের ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় বাড়ির অন্য ভাড়াটিয়ারা। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দেয়।
বাড়ির ভাড়াটিয়ারা জানান, প্রেমের সূত্র ধরে কয়েক দিন আগে সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসেন মোহাম্মদ আলী। তিন দিন আগে স্থানীয় একজন কাজির মাধ্যমে রুমানাকে বিয়ে করেন তিনি। তার পর থেকেই তারা একত্রে বসবাস করছিলেন।
সাবার থানার পুলিশের উপপরিদর্শক অখিল সাহা বলেন, প্রতিবেশীদের তথ্যমতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দম্পতির বিয়ের বিষয়টি দুই পরিবার মেনে নেয়নি। এ জন্য তারা এক দড়িতে ফাঁস নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। তবে প্রেম করার পর তারা পালিয়ে বিয়ে করলেও তাদের উভয় পরিবার কেউই মেনে না নেয়ায় শেষ পর্যন্ত তাদের জীবন দিয়ে প্রেমকে অমর রেখে গেছেন। খবর শুনে দু পরিবারের লোকজন তাদের শেষ দেখা দেখতে আসেন বলেও জানা যায়।

