Sunday, July 19বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে মাতৃত্বকে খুঁজে পেলেন ভিপি নুর

বার্তা প্রতিনিধি: দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব-নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, ‘আমি আড়াই বছর বয়সে মাকে হারাই। ছোটবেলায় আমার একজন স্কুল শিক্ষিকার মাঝে মায়ের ছায়া দেখতে পেয়েছি।

Thank you for reading this post, don't forget to subscribe!

আমি আরো একজনের মধ্যে আমি মাতৃত্বকে খুঁজে পেয়েছি, আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই।
তখন প্রধানমন্ত্রী তাকে পাশে বসান। এসময় প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন নুর। মাননীয় প্রধান মন্ত্রী এই সময় নুরকে তার দীর্ঘায়ুর জন্য দোয়া করেন এবং সাধারন ছাত্রদের জন্য তার কাজ চালিয়ে যেতে বলেন। এই সময় নুর বলেন আমার ডাকসু নির্বাচনে যেতার চেয়ে ও বেশী ভালবাসা পেয়েছি মাননীয় প্রধান মন্ত্রীর কাছ থেকে। তিনি আসলেই একজন মমতাময়ী। আমার জেতা স্বার্থক।

সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *