Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

নতুন নেত্রিত্বে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বার্তা প্রতিনিধি: নতুন নেত্রিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ধন্যবাদ জানালেন ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সম্প্রতি ডাকসু নির্বাচনে হেরে যাওয়ার পর নির্বাচিত ভিপি নুরুল হক নুরকে অভিনন্দন জানানো এবং নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উত্তেজনা প্রশমনে যথাযথ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী তাকে এই ধন্যবাধ জানান।
গত শনিবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ডাকসুর নবনির্বাচিত সব নেতারা।

ডাকসুর নেতাদের উদ্দেশ্যে এ সময় প্রধানমন্ত্রী বলেন, “আমি ওকে বলেছি যে জিতেছে তাকে অভিনন্দন জানাও। ফলাফল মেনে নাও। ও তাই করেছে। এ জন্য আমি শোভনকে ধন্যবাধ জানাই, ও যেভাবে নেতৃত্ব দিয়ে পরিস্থিতি শান্ত করেছে তাতে ওর রাজনৈতিক নেতৃত্বই ফুটে উঠেছে। একেই বলে নেতৃত্ব।

মাননীয় প্রধান মন্ত্রী আরো বলেন, ও (শোভন) একজন আওয়ামী পরিবারের সন্তান। ওর দাদা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ সংগঠক ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি। ওর বাবাও ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি। নেত্রিত্বের দাবীদার হলেও সে পায়নি সেটা বড় নয় বড় হলো সুষ্ঠ নেত্রিত্ব এবং সুশৃংখল রাজনীতি। তিনি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জয়ী সকলকে ধন্যবাদ জানান।

সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *