Saturday, June 13বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

পুলিশ সার্জেন্ট আব্দুল্যাহ কাভার্ড ভ্যানের চাপায় নিহত

বার্তা প্রতিনিধি: গত বৃহস্পতিবার চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় নগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল্যাহ নিহত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের টোল রোডের উত্তর কাট্টলী রাসমনি ঘাট এলাকায়।

কাভার্ড ভ্যানের চাপায় নিহতের নাম বকশি মোহাম্মদ আবদুল্লাহ। তিনি কুড়িগ্রামের বাসিন্দা। ২০১৫ সালের তিনি পুলিশ বিভাগে ভর্তি হন।

এদিকে চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক-বন্দর) তারেক আহম্মেদ বলেন, টোল রোডে মোটরসাইকেলে দায়িত্বপালন করছিলেন সার্জেন্ট বকশি মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় একটি কাভার্ড ভ্যান চাপা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান জানান, চাপা দেওয়া কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। ঘটনার পরপর চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি দুটি ভ্যানকেই জব্দ করেছে পুলিশ। তবে বকশি মোহাম্মদ আবদুল্লাহর মারা যাওয়ায় ট্রাফিক বিভাগ থেকে গভীর শোক জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *