Thursday, May 7বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

পদ্মা সেতুর জন্য ছেলেধরা গুজব বন্ধে পুলিশকে নির্দেষ

বার্তা প্রতিনিধি: আজব এক খবরে কিযে ঘটতে ছলেছে বাংলাদেশে। নাম ছেলেধরা এই গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি রোধে সারা দেশের পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার পুলিশ সদরদপ্তর থেকে সহকারী মহাপরিদর্শক (এআইজি-অপারেশনস) সাঈদ তারিকুল হাসান স্বাক্ষরিত এই চিঠিটি পুলিশ সুপার ও ইউনিট প্রধানদের পাঠানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এক বার্তায় ছেলেধরার গুজব বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব এবং ব্লগগুলো নজরদারির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রীক প্রচারণা ও গণমাধ্যমে বিজ্ঞপ্তির মতো একগুচ্ছ নির্দেশনা দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা এই গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

তবে গুজব ও গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,পরিচালনা পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করে সচেতনতা বাড়াতে বলা হয়েছে। ছুটির পর অভিভাবকেরা যাতে শিক্ষার্থীকে নিয়ে যান,সে বিষয়ে নিশ্চিত করার জন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা, প্রতিটি স্কুলের ক্যাম্পাসের সামনে ও বাইরে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মেট্রোপলিটন ও জেলা শহরের বস্তিতে নজরদারি বৃদ্ধির নির্দেশ দেয়া হয়েছে।

এক বার্তায় গুজব বন্ধে জন সম্পৃক্ততামূলক কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে আছে উঠান বৈঠকের মাধ্যমে গুজববিরোধী সচেতনতা সৃষ্টি, এলাকায় মাইকিং-লিফলেট বিতরণ, মসজিদের ইমামদের সঙ্গে ছেলেধরা গুজববিরোধী আলোচনা।

তবে এর পরিপ্রেক্ষিতে পুলিশের কোন ইউনিট কী ব্যবস্থা নিয়েছে, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে পুলিশ সদর দপ্তরে ফ্যাক্সের মাধ্যমে জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য পদ্মা সেতু নির্মাণ কাজে ‘মানুষের মাথা লাগবে’ বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। এরমধ্যে গত বৃহস্পতিবার নেত্রকোণা শহরে এক যুবকের ব্যাগ তল্লাশি করে ‘শিশুর মাথা’ পাওয়ার পর তাকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। তারপর দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে চলছে। এতে ইতোমধ্যে অন্তত ৬ জন নিহত এবং অর্ধ শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। আর তাই দ্রুত পলিশকে ব্যবস্থা নিতে বলেছেন।

সূত্র: মানবকণ্ঠ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *