Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফ্ফরের শেষ নিশ্বাস ত্যাগ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের

বার্তা প্রতিনিধি: বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের ছয়জন উপদেষ্টার মধ্যে একজন ছিলেন অধ্যাপক মোজাফফর আহমদ। গত শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর।

Thank you for reading this post, don't forget to subscribe!

অধ্যাপক মোজাফফর আহমদ ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা অবিস্মরণীয়। মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদকে শেষবারের মত ন্যাপ অফিসে নেওয়া হয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য।

গত শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেটে ন্যাপ কার্যালয়ে তার মরদেহ নেওয়া হয়। এসময় দেশের প্রবীণ এই রাজনীতিবিদকে একবার দেখা এবং শ্রদ্ধা নিবেদনের জন্য তার রাজনৈতিক জীবনের অসংখ্য সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে দেখা যায়।

ন্যাপ কার্যালয়ে নেয়ার আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। নামাজ পড়ান জাতীয় সংসদ মসজিদের ইমাম মাওলানা ক্বারী মো. সাইফুল্লাহ।

উক্ত জানাযা পরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সেখানে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। আগামী কাল রবিবার তাকে কুমিল্লার টাউন হলে তৃতীয় এবং দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে শেষ জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *